কয়লাবোঝাই জাহাজ ডুবেছে সাগরে, নিখোঁজ ১২ নাবিক

কয়লাবোঝাই জাহাজ ডুবেছে সাগরে, নিখোঁজ ১২ নাবিক

কয়লাবোঝাই জাহাজ ডুবেছে সাগরে, নিখোঁজ ১২ নাবিক

পাথেয় রিপোর্ট : আবারও বঙ্গোপসাগরে কয়লাবোঝাই জাহাজডুবেছে। এবার বঙ্গোপসাগরে এমভি হীরা পর্বত-৮ নামে কয়লাবোঝাই একটি লাইটার জাহাজ ডুবে যাওয়ার ঘটনা ঘটেছে। সাঙ্গু গ্যাসফিল্ডের কাছে বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) সকালে এ জাহাজডুবির ঘটনা ঘটে।

কোস্টগার্ড পূর্ব জোনের অপারেশন অফিসার লে. কমান্ডার সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সকাল সাড়ে ৮টার দিকে উত্তাল সাগরে ঝড়ো হাওয়ার কবলে পড়ে বিকল হয়ে যায় জাহাজটির ইঞ্জিন। একপর্যায়ে ডুবে যায় নৌযানটি। এ সময় এর ১২ নাবিক নিখোঁজ হন।

সাইফুল ইসলাম বলেন, জাহাজ ও নাবিকদের উদ্ধারে ঘটনাস্থলে গেছে বাংলাদেশ নৌবাহিনীর চারটি ও কোস্টগার্ডের একটি জাহাজ। এছাড়া ঘটনাস্থলের উদ্দেশে রওনা দিয়েছে বিমানবাহিনীর একটি হেলিকপ্টারও। শেষ খবর পাওয়া পর্যন্ত উদ্ধারকাজ চলছিল।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *