পাথেয় রিপোর্ট : চট্টগ্রামে ‘ইসকন’ কর্তৃক মুসলমানদের ধর্মীয় বিশ্বাস বিকৃত করা ও ভারতে মুসলমানদের নিধন ও নির্যাতন-এর প্রতিবাদে সোমবার (২৯ জুলাই)সভা ও বিক্ষোভ মিছিল করেছে খাদিমুল কুরআন পরিষদ বাহুবল, হবিগঞ্জ।
প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিলে পাঁচটি দাবী পেশ করা হয়। ১. দেশ বিরোধী চক্রান্তের কারণে প্রিয়া সাহার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। ২. ইসকনসহ সকল উগ্রবাদী হিন্দু সংগঠন এ দেশে নিষিদ্ধ করতে হবে। ৩. হিন্দুদের দৌরাত্ম্য, মসজিদে অগ্নিসংযোগসহ বিভিন্ন অপকর্মের বিরুদ্ধে যারা কলম চালিয়ে যাচ্ছেন তাদের মধ্যে থেকে যাদেরকে গ্রেফতার করা হয়েছে অবিলম্বে তাদেরকে মুক্তি দিতে হবে। ৪. ভারতে মুসলিম নির্যাতন বন্ধের জন্য সরকারকে জাতিসংঘের মাধ্যমে যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে হবে। ৫. প্রিয়ার বিরুদ্ধে যদি ব্যবস্থা নেওয়া না হয় তাহলে বাহুবল প্রশাসনকে বাহুবলে কত লক্ষ অমুসলিম গুম করা হয়েছে তার প্রতিবেদন পেশ করতে হবে।
প্রধান অতিথির বক্তব্যে জামিয়া কাসেমুল উলুম মাদরাসার ভাইস প্রিন্সিপ্যাল মাওলান আজিজুর রহমান মানিক এসব দাবি তুলে ধরেন।
প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল মুহুর্মুহু স্লোগান প্রকম্পিত হচ্ছিল বাহুবলের আকাশ বাতাস। ‘ইসকনের কার্যক্রম, বন্ধ করো করতে হবে’। ‘শাহজালালের বাংলায়, উগ্র হিন্দুর ঠাই নাই’। ‘আহমদ শফীর বাংলায়, ইসকনিদের ঠাঁই নাই’। ‘প্রিয়া সাহার বিরুদ্ধে, অ্যাকশন নিতে হবে’। ‘অ্যাকশন নিতে হবে, প্রিয়া সাহার বিরুদ্ধে’। ‘ভারতে নির্যাতন, বন্ধ করো করতে হবে’। ইত্যাদি।
উপজেলার বিভিন্ন মাদ্রাসা কর্তৃপক্ষ, ছাত্রজনতা ,স্কুল কলেজ ভার্সিটির ছাত্র সমাজ এবং তৌহিদী জনতার এক মিলন মেলায় পরিণত হয়েছিল এই প্রতিবাদ সভা। সভা শেষে একটি বিক্ষোভ মিছিল মাদরাসা গেট থেকে থানার সামনে হয়ে করাঙ্গী ব্রিজ প্রদক্ষিণ করে আবার মাদ্রাসা মাঠে এসে অনুষ্ঠিত হয় বিক্ষোভ মিছিল উত্তর প্রতিবাদ সভা।
এতে বক্তব্য রাখেন বাহুবলের প্রবীণ আলেম মাওলানা আব্দুল্লাহ আকিলপুরী, মাওলানা আব্দুল হাই বাহুবলী, হাফিজ আব্দুন নুর বাহুবলী, মাওলানা কামরুল ইসলাম, মাওলানা আব্দুল জলিল, মাওলানা হাফিজুর রহমান সাহেব সহ নবীন ও প্রবীণ ওলামায়ে কেরাম ও সুধী সমাজ। শেষে মাওলানা আব্দুল্লাহ আকিলপুরীর মোনাজাতের মাধ্যমে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।


