খাবারের প্যাকেটে মদের বোতল বিলি, চরম বিতর্কে বিজেপি

খাবারের প্যাকেটে মদের বোতল বিলি, চরম বিতর্কে বিজেপি

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : এবার নতুন বিতর্কের জন্ম দিল বিজেপির এক সদস্য। সম্মেলনে খাবারের সঙ্গে মদ দিয়েই মানুষকে আপ্যায়ন করালো কি না ভারতের ক্ষমতাসীন এ দলটির এক বিজেপি নেতা। খাবারের প্যাকেটের ভিতর রাখা মদের বোতল৷ সেই প্যাকেট বিলি করা হলো সম্মেলনে আসা মানুষদের মধ্যে৷ মন্দিরে অনুষ্ঠিত ওই সম্মেলনের আয়োজক ভারতের উত্তর প্রদেশের বিজেপি। ঘটনাটি প্রকাশ্যে আসতেই নিন্দার ঝড় উঠেছে সব মহলে৷ চরম অস্বস্তিতে বিজেপিও। এ কাজের তীব্র নিন্দা জানানো হয়েছে খোদ তাদের পক্ষ থেকেও।

জানা গেছে, সোমবার উত্তরপ্রদেশের হারদইয়ের শ্রবণ দেবী মন্দিরে একটি সম্মেলনের আয়োজন করে নীতিন আগরওয়াল৷ স্থানীয় গ্রামের বহু মানুষ তাতে যোগ দিয়েছেন৷ তাদের উদ্দেশ্যে নীতিনকে বলতে শোনা যাচ্ছে, গ্রাম প্রধানদের খাবারের প্যাকেট দেওয়া হয়েছে৷ তাদের কাছ থেকে সকলে যেন সেই প্যাকেট সংগ্রহ করেন৷

এরপর গ্রামের প্রধানদের কাছ থেকে প্যাকেট পেয়ে সেটি খুলে চক্ষু ছানাবড়া গ্রামবাসীদের৷ একজন জানিয়েছেন, প্যাকেটের ভিতর মদের বোতল রাখা৷ একজন কিশোরও সেই খাবারের প্যাকেট পেয়েছে৷ সে জানায়, বাবার সঙ্গে এই অনুষ্ঠানে এসেছে৷ খাবারের প্যাকেটে সেও মদের বোতল পেয়েছে৷

ঘটনাটি প্রকাশ্যে আসতেই বিরোধীরা তুলোধনা করতে শুরু করেছে বিজেপিকে৷ খোদ দলের পক্ষ থেকে এই কাজের নিন্দা করা হয়েছে৷ হারদইয়ের বিজেপি সাংসদ অংশুল বর্মার বলেন বিষয়টি তিনি শীর্ষস্তরের নেতাদের জানাবেন৷

তিনি বলেন, ‘খুবই নিন্দাজনক ঘটনা৷ যাদের হাতে পেন ও পেনসিল তুলে দেওয়ার কথা তাদের হাতে মদের বোতল তুলে দেওয়া হচ্ছে৷ লকে তো বিষয়টি জানাবই৷ পাশাপাশি প্রশাসনের কাছে চিঠি লিখে জানতে চাইব কেন তারা কোনও ব্যবস্থা নিল না?’

অনুষ্ঠানের মূল আয়োজক বিজেপি নেতা নরেশ আগরওয়াল আগে সমাজবাদী পার্টির সঙ্গে যুক্ত ছিলেন৷ ২০১৮ সালের মার্চ মাসে তিনি বিজেপিতে যোগ দেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *