খালি পায়ে হাঁটলে মিলবে যেসব উপকার

খালি পায়ে হাঁটলে মিলবে যেসব উপকার

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ঘরের ভিতর আমরা কম বেশি সকলেই খালি পায়ে হেঁটে থাকি। কিন্তু ঘরের বাইরে বের হলেই পা খালি রাখার উপায় নেই। জুতা তো পরতেই হবে। তবে জেনে অবাক হবেন, প্রতিদিন খালি পায়ে হাঁটার উপকারিতা অনেক। বিভিন্ন রকম শারীরিক সমস্যা দূর হয় খালি পায়ে হাঁটার ফলে।

বিশেষজ্ঞদের মতে, ঘাসের উপর খালি পায়ে হেঁটে চলার আনন্দ অনেকে উপভোগ করলেও, কংক্রিটের শহরে পর্যাপ্ত খোলা জায়গা ও মাঠ না থাকায় খালি পায়ে হাঁটার জায়গা নেই বললে চলে। তবে, প্রতিদিন ১৫-২০ মিনিট খালি পায়ে ধীরে ধীরে হাঁটার অভ্যাস করুন। বাইরে খালি পায়ে হাঁটার সুযোগ না থাকলে, ঘরেই খালি পায়ে হাঁটলে বিভিন্ন শারীরিক উপকার পাবেন। খালি পায়ে হাঁটার উপকারিতা:

১. খালি পায়ে হাঁটলে মানব দেহের ইলেকট্রনের বিস্তার বাড়ে। এই ইলেকট্রনগুলো নির্দিষ্ট আকুপাংচার পয়েন্ট এবং শ্লেষ্মা ঝিল্লির মাধ্যমে শরীরে প্রবেশ করে। মানব দেহের অ্যান্টি অক্সিডেন্টগুলো ইলেক্ট্রন দিয়ে তৈরি, যা ফ্রি রেডিকেল ধ্বংস করে। বিভিন্ন প্রদাহের সঙ্গে লড়াই করতে সহায়তা করে।

২. মস্তিষ্কের কর্মক্ষমতা বাড়াতে সাহায্যে করে খালি পায়ে হাঁটাহাঁটি। এর ফলে ধীরে ধীরে মস্তিষ্কের অন্দরে থাকা নিউরনগুলো সক্রিয় হয়ে ওঠে। ফলে একদিকে যেমন স্মৃতিশক্তি বৃদ্ধি পায়, তেমনই বুদ্ধিও বাড়ে।

৩. খালি পায়ে হাঁটলে স্বাস্থ্যের কার্ডিওভাসকুলার উন্নতি ঘটে। যা উচ্চ রক্তচাপ হ্রাস করে। হৃদরোগের সম্ভাবনাও কমে যায় নিয়মিত খালি পায়ে হাঁটলে।

৪. পায়ের তলায় থাকা একাধিক সেন্সারি নার্ভ, খালি পায়ে হাঁটার সময় অ্যাকটিভ হয়ে গিয়ে শরীরের ভিতরে পজেটিভ এনার্জি তৈরি করতে শুরু করে। ফলে ধীরে ধীরে রোগ প্রতিরোধ ক্ষমতা এতটাই শক্তিশালী হয়ে ওঠে যে নানাবিধ সংক্রমণের আশঙ্কা একেবারে কমে যায়।

৫. খালি পায়ে হাঁটলে উদ্বেগ এবং হতাশা দূর হয়। শরীরের প্রায় ৭০ শতাংশই পানি দিয়ে গঠিত। তাই মাটির সঙ্গে আমাদের সম্পর্ক যত নিবিড় হবে, ততই শরীরের অন্দরে নানাবিধ তরলের উপাদানের ভারসাম্য ঠিক থাকবে।

৬. কিছু গবেষণায় দেখা যায়, খালি পায়ে হাঁটলে দীর্ঘস্থায়ী ব্যথা কমাতে সাহায্য করে। এমনকি শরীরের তাপ, ফোলাভাব কমাতেও সাহায্য করে।

৭. খালি পায়ে হাঁটলে মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবে শরীরে রক্তচলাচল বাড়ে। ফলে রক্তে অক্সিজেনের পরিমাণ বাড়তে থাকে। ফলে স্বাভাবিকভাবেই নানাবিধ জটিল রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি কমে।

৮. পেশি ও হাড় মজবুত করতে খালি পায়ে হাঁটার বিকল্প নেই। এ সময় ভেনাস রিটার্ন বেড়ে যায়। অর্থাৎ বেশি বেশি করে রক্ত পৌছেঁ যেতে শুরু করে হার্টে। ফলে পেশি এবং হাড় আরও শক্ত হয়। সেই সঙ্গে হৃদরোগের কার্যক্ষমতাও বাড়ে।

৯. নিয়মিত খালি পায়ে হাঁটলে মানসিক অবসাদ কমে। সেই সঙ্গে ইনসোমোনিয়া প্রতিরোধ করে। যারা অনিদ্রায় ভুগে থাকেন, তারা নিয়মিত কিছু সময়ের জন্য খালি পায়ে হাঁটলে উপকার পাবেন।

১০. দৈনিক ভোরে খালি পায়ে ঘাসের উপর হাঁটলে পায়ের তলায় থাকা একাধিক প্রেশার পয়েন্টে চাপ পড়ে। এসব প্রেশার পয়েন্টের সঙ্গে চোখের সরাসরি যোগসূত্র আছে। ফলে পায়ের তলায় যত চাপ পরে,ততেই দৃষ্টিশক্তির উন্নতি ঘটতে শুরু করে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *