খালি পেটে লিচু খাওয়ার অপকারিতা

খালি পেটে লিচু খাওয়ার অপকারিতা

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : মিষ্টি আর রসালো এই ফল খাওয়ার জন্য অনেকেরই অপেক্ষা থাকে গ্রীষ্মকালের। বলছি লিচুর কথা। এই ফল খেতে ভালোবাসেন না এমন মানুষের সংখ্যা কম। লিচুর রয়েছে অনেক উপকারিতা। তবে সুস্বাদু এই ফল খেতে হয় রয়েসয়ে। আপনি চাইলেই অনেকগুলো লিচু খেয়ে ফেলতে পারবেন না। কারণ পরিমিত না খেলে দেখা দেবে পার্শ্বপ্রতিক্রিয়া। সেইসঙ্গে খালি পেটে লিচু খাওয়া থেকেও বিরত থাকতে হবে। কারণ খালি পেটে লিচু খাওয়ার রয়েছে অনেক অপকারিতা। চলুন জেনে নেওয়া যাক-

খালি পেটে লিচু খেলে যা হয়

লিচুতে আছে হাইপোগ্লাইসিন নামক একটি উপাদান। এটি হতে পারে মৃত্যুর কারণও! যদি আপনি খালি পেটে লিচু খান তবে হাইপোগ্লাইসিন নামক এই উপাদান শরীরে শর্করার মাত্রা একেবারেই কমিয়ে দেয়। ফলে দেখা দেয় এই সমস্যা। শরীরে শর্করা মাত্রাতিরিক্ত কমে গেলে তা শরীরের জন্য ভয়ঙ্কর হয়ে ওঠে। ফলে হতে পারে মৃত্যুও! তাই খালি পেটে লিচু খাওয়া থেকে বিরত থাকুন। খাবার গ্রহণের মিনিট ত্রিশেক পরে লিচু খান। এতে সমস্যার ভয় থাকবে না।

বিষক্রিয়ার ভয়

আমরা যখন খালি পেটে থাকি তখন স্বাভাবিকভাবেই আমাদের শরীরে শর্করার পরিমাণ কমে যায়। এসময় লিচু খাওয়া হলে হাইপোগ্লাইসিন নামক উপাদানটি শরীরে শর্করার পরিমাণ একেবারে শূন্যে নিয়ে যায়। যে কারণে দেখা দেয় বিষক্রিয়া। তাই এই বিষক্রিয়া থেকে বাঁচতে খালি পেটে লিচু খাওয়া থেকে বিরত থাকুন।

কাঁচা লিচু খাবেন না

পাকা লিচুতে হাইপোগ্লাইসিন খুব বেশি থাকে না। তবে কাঁচা লিচুতে এই ক্ষতিকর উপাদান থাকে অনেক বেশি। যে কারণে কখনোই কাঁচা লিচু খাওয়া উচিত নয়। অনেক সময় শিশুরা না বুঝে কাঁচা লিচু খেয়ে ফেলে। সেদিকে খেয়াল রাখতে হবে। এটি যে ক্ষতিকর তা তাদের বুঝিয়ে বলতে হবে।

কখন খাবেন, কতগুলো খাবেন

খালি পেটে লিচু খাওয়া ভীষণ ক্ষতিকর হলেও ভরা পেটে লিচু খেলে সমস্যা হয় না। কাঁচা লিচু খাবেন না। ভরা পেটে অর্থাৎ খাওয়ার মিনিট ত্রিশেক পর লিচু খেলে সমস্যা হবে না। তবে পছন্দের ফল বলে একসঙ্গে অনেকগুলো লিচু খাবেন না। প্রতিদিন ৭-৮টি লিচু খেতে পারেন। এর বেশি না খাওয়াই ভালো। বিভিন্ন গবেষণায় দেখা গেছে, খুব বেশি লিচু খেলে জ্বর হতে হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *