খালেদার চিকিৎসা নিয়ে বিভ্রান্তি ছড়াবেন না : নাসিম

খালেদার চিকিৎসা নিয়ে বিভ্রান্তি ছড়াবেন না : নাসিম

পাথেয় রিপোর্ট : বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসা সেবা নিয়ে বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী এবং আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম।

সোমবার (১৮ জুন)  মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিএনপি নেতাদের প্রতি তিনি এ আহ্বান জানান।

মোহাম্মদ নাসিম বলেন, খালেদা জিয়ার চিকিৎসা ব্যবস্থা নিয়ে আমরা সতর্ক ও সজাগ আছি। এজন্য সরকার সব ধরনের ব্যবস্থা নিচ্ছে। তার চিকিৎসা নিয়ে বিএনপি নেতারা যা বলছেন, তা সঠিক না।

মন্ত্রী বলেন, খালেদা জিয়া সাবেক প্রধানমন্ত্রী। ঈদের দিন তিনি কারাগারে রয়েছেন, এটা আমাদের জন্য অস্বস্তির। আমরা চাই তিনি কারাগার থেকে বের হন। তাকে তো আমরা কারাগারে পাঠাইনি। পাঠিয়েছেন আদালত। তিনি এখন মোটামুটি সুস্থ আছেন। কারাগারের ডাক্তাররা তাকে দেখছেন। তার চিকিৎসার জন্য আমরা সব সময় সতর্ক আছি।

____________

patheo24/105

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *