আদালত প্রতিবেদক : কুমিল্লার নাশকতার মামলায় বিএনপি চেয়ারারসন খালেদা জিয়ার জামিনের আবেদন বৃহস্পতিবার পর্যন্ত মুলতবি করেছে হাইকোর্ট। বুধবার বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি জে বি এম হাসানের বেঞ্চে এ মামলায় দ্বিতীয় দিনের মতো আংশিক শুনানি হয়।
খালেদার জামিনের পক্ষে প্রথমে তার আইনজীবী খন্দকার মাহবুব হোসেনের বক্তব্য উপস্থাপন করেন। পরে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম তার যুক্তি উপস্থাপন শুরু করেন। আংশিক শুনানি শেষে আদালতের সময় শেষ হয়ে এলে বিচারক শুনানি মুলতবি করেন। বৃহস্পতিবার আবারও কুমিল্লার এ মামলায় খালেদার জামিন শুনানি শুরু হবে।
নড়াইলে মানহানির আরেক মামলায় খালেদা জিয়ার জামিন আবেদন এই আদালতেই শুনানির অপেক্ষায় রয়েছে।


