খালেদা জিয়াকে বিদেশে পাঠানোর সুযোগ নেই : স্বরাষ্ট্রমন্ত্রী 

খালেদা জিয়াকে বিদেশে পাঠানোর সুযোগ নেই : স্বরাষ্ট্রমন্ত্রী 

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে বিদেশে পাঠানোর আবেদনে আইন মন্ত্রণালয় থেকে যে মতামত দেওয়া হয়েছে, তাতে তাঁকে বিদেশে পাঠানোর সুযোগ নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান।

মঙ্গলবার সচিবালয়ে জাতীয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ উপদেষ্টা কমিটির সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।

এর আগে গত সোমবার নিজ দপ্তরে আইনমন্ত্রী আনিসুল হক সাংবাদিকদের বলেন, খালেদা জিয়ার ভাইয়ের আবেদনের বিষয়ে আইনি মতামত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।

আইন মন্ত্রণালয় থেকে পাঠানো মতামত সম্পর্কে জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘খালেদা জিয়ার ছোট ভাই শামীম এস্কান্দার এসেছিলেন। একটা চিঠি দিয়েছেন, সংগত কারণেই আমরা আইনসম্মত হয় কি না, সেটা জানিয়েছি। আইনমন্ত্রী একটা মতামত দিয়েছেন। সেই মতামত আমরা স্টাডি করছি। এখন আমরা যতটুকু স্টাডি করে দেখছি, এটা নিয়ে আমাদের কথাবার্তা বলতে হবে।’ আইন মন্ত্রণালয়ের মতামত কি প্রধানমন্ত্রীর কাছে পাঠানো হয়েছে? এ বিষয়ে মন্ত্রী বলেন, ‘আইনমন্ত্রী যেভাবে লিখেছেন, যেভাবে জানিয়েছেন, আইনগত কোনো সুযোগ নেই। আমাদের অবস্থানটা নিশ্চয়ই আপনারা বুঝেছেন। আমরা এখন বসে আলোচনার মাধ্যমে পরবর্তী সময়ে ব্যবস্থা নেব।’

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *