খালেদা জিয়া করোনামুক্ত

খালেদা জিয়া করোনামুক্ত

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া টানা তিন সপ্তাহের বেশি সময় পর করোনাভাইরাস থেকে মুক্ত হয়েছেন। রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বাংলাদেশের সাবেক এই প্রধানমন্ত্রীর সর্বশেষ কোভিড পরীক্ষা নেগেটিভ এসেছে বলে বিএনপির স্থায়ী কমিটির একজন গুরুত্বপূর্ণ সদস্য জানিয়েছেন। বৃহস্পতিবার (৬ মে) বিকাল সোয়া ৩টার দিকে এ তথ্য জানা গেছে।

এর আগে, বৃহস্পতিবার সকালেই বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, খালেদা জিয়া পোস্ট কোভিড জটিলতায় ভুগছেন। তিনি একটি অনুষ্ঠানে বলেন, ‘করোনার কোভিডোত্তর যেটাকে পোস্ট কোভিড জটিলতা বলা হয়, সেই জটিলতা কিন্তু মাঝে মাঝে টার্ন নেয় বিভিন্ন দিকে। উনার (খালেদা জিয়া) যে বয়স, উনার যে বিভিন্ন রোগ আছে, এর আগে উনি যে প্রায় তিন বছর কারাগারে ছিলেন, এখনও তিনি অন্তরীণই আছেন। এই অবস্থার পরিপ্রেক্ষিতে তার যেসব জটিলতা হয়েছে এবারে।’

উল্লেখ্য, গত ২৭ এপ্রিল রাতে খালেদা জিয়াকে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে ভর্তি করানো হয়। পরদিন বিএনপি প্রধানের চিকিৎসার জন্য ১০ সদস্যের মেডিক্যাল বোর্ড গঠন করা হয়। গত সোমবার (৩ মে) বিকালে তাকে সিসিইউতে স্থানান্তর করা হয়। এর আগে, গত ১১ এপ্রিল খালেদা জিয়ার করোনা টেস্টের রিপোর্ট পজিটিভ আসে। ওইদিন বিকালে আনুষ্ঠানিকভাবে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের এ তথ্য জানান।

বৃহস্পতিবার (৬ মে) বিকাল সাড়ে তিনটা পর্যন্ত প্রাপ্ত শেষ খবর হচ্ছে, খালেদা জিয়ার শারীরিক পরিস্থিতি দেখতে এভার কেয়ার হাসপাতালে আছেন তার চিকিৎসকেরা। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও আছেন সেখানে।

বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান বলেন, ‘ম্যাডামের পরিস্থিতি নিয়ে চিকিৎসক বা দলের পক্ষ থেকে অফিসিয়াল কোনও বক্তব্য থাকলে আমরা জানিয়ে দেবো।’

দলীয় সূত্রে জানা গেছে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কারণে দলের কোনও নেতাই চেয়ারপারসন সম্পর্কিত কোনও তথ্য নিয়ে উদ্ধৃত হতে চাইছেন না।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *