খালেদা জিয়া মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী নয় : হানিফ

খালেদা জিয়া মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী নয় : হানিফ

নিজস্ব প্রতিবেদক ●  আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া নিজেই মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী নয়।

মাহবুব উল আলম হানিফ বলেন, বেগম খালেদা জিয়া বাংলাদেশের স্বাধীনতাও বিশ্বাস করেন না। যদি তিনি মুক্তিযুদ্ধের চেতনা বিশ্বাস করতেন এবং স্বাধীনতায় তার বিন্দুমাত্র আস্থা থাকতো, তাহলে মুক্তিযুদ্ধে আমাদের শহীদদের সংখ্যা নিয়ে কটাক্ষ করে বক্তব্য দিতেন না।

তিনি বলেন, বেগম জিয়া বলেছেন, ক্ষমতায় গেলে মুক্তিযোদ্ধাদের সম্মান দেবেন। সম্মান তিনি কি দিয়েছেন, সেটা জাতি জানে। এ ধরণের ভাওতাবাজি আর মিথ্যাচার বক্তব্য দিয়ে জনগণকে বোকা বানানো যাবে না।

বিএনপি সরকারের সময়ে কৃষকদের অবস্থার কথা তুলে ধরে হানিফ বলেন, বিএনপির সময়ে কৃষকরা সারের দাবিতে আন্দোলন করেছিল বলে, তাদের গুলি হত্যা করা হয়েছিল। সার পায়নি কৃষকরা।

তিনি বলেন, দেশের অর্থনীতির মুল চালিকাশক্তি কৃষিখাত। দেশের ৬৫ থেকে ৭০ ভাগ মানুষ কৃষি কাজের সঙ্গে জড়িত। এদের ভাগ্যের উন্নতি করতে না পারলে দেশের অর্থনৈতিক উন্নয়ন সম্ভব নয়। বর্তমান সরকার কৃষকদের উন্নয়নে কাজ করে যাচ্ছে। ইতিমধ্যে বর্তমান সরকার কৃষিখাত ও কৃষকদের উন্নয়নে বেশ কিছু প্রকল্প গ্রহন করেছে।

সোমবার লক্ষ্মীপুর জেলা কৃষকলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জেলা কৃষকলীগের আহবায়ক ওমর হোছাইন ভুলুর সভাপতিত্বে আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলী, কৃষক লীগের সভাপতি মোতাহার হোসেন মোল্লা, সাধারণ সম্পাদক খন্দকার শামছুল হক রেজা, লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য একেএম শাহজাহন কামাল, জেলা আওয়ামীলীগ সভাপতি গোলাম ফারুক পিঙ্কু ও সাধারণ সম্পাদক নুরউদ্দিন চৌধুরী নয়ন প্রমুখ বক্তব্য রাখেন।

সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে ওমর হোছাইন ভুলুকে সভাপতি এবং হিজবুল বাহার রানাকে সাধারণ সম্পাদক করে জেলা কৃষকলীগের কমিটি ঘোষনা করা হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *