খিলগাঁওয়ে ষষ্ঠ শ্রেণির ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

খিলগাঁওয়ে ষষ্ঠ শ্রেণির ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : রাজধানীর খিলগাঁওয়ের তালতলা মোল্লারটেক এলাকার একটি বাসা থেকে ইভা আক্তার (১৪) নামের এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১৭ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত ইভার ফুফু সুরমা বেগম বলেন, ইভা আমার ভাতিজি। সে আমার বাসায় থেকে পড়াশোনা করে। সে স্থানীয় একটি স্কুলের ষষ্ঠ শ্রেণির ছাত্রী ছিল। রাতে তার কক্ষে গিয়ে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় দেখতে পাই। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তবে কী কারণে ইভা আত্মহত্যা করেছে এ বিষয়ে তিনি কিছু বলতে পারেননি।

সুরমা বেগম আরও বলেন, আমাদের গ্রামের বাড়ি নেত্রকোনা জেলায়। ইভা আমার ভাই কাঞ্চন মিয়ার মেয়ে। খিলগাঁও তালতলা মোল্লারটেক এলাকায় আমার বাসায় থাকতো সে। তারা তিন ভাই-বোন।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আব্দুল্লাহ খান বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *