খুনি নূর চৌধুরীকে কানাডার কাছে ফেরত চাইল বাংলাদেশ

খুনি নূর চৌধুরীকে কানাডার কাছে ফেরত চাইল বাংলাদেশ

খুনি নূর চৌধুরীকে কানাডার কাছে ফেরত চাইল বাংলাদেশ

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : আবারও কানাডার কাছে ফেরত চেয়েছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খুনি নূর চৌধুরীকে। বাংলাদেশে ফেরত পাঠানোর প্রয়োজনীয় ব্যবস্থা নিতে কানাডাকে অনুরোধ জানিয়েছে বাংলাদেশ। কানাডার পররাষ্ট্রমন্ত্রী ফ্রাসোঁয়া-ফিলিপ শ্যামপেইনের সঙ্গে গত বুধবার সন্ধ্যায় ফোনালাপকালে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন ওই অনুরোধ জানান। তিনি আরো জানান, কানাডায় অবস্থানরত ওই খুনিকে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে বাংলাদেশে ফেরত এনে বিচারের রায় কার্যকর করতে পারলে তা হবে এ দেশের জনগণের জন্য বড় প্রাপ্তি।

এদিকে কানাডার পররাষ্ট্রমন্ত্রী এক টুইট বার্তায় বলেছেন, পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেনের সঙ্গে তিনি সরবরাহ ব্যবস্থা, খাদ্য নিরাপত্তা ও আন্তর্জাতিক সহযোগিতা বিষয়ে কথা বলেছেন। রোহিঙ্গা সংকট সমাধান এবং নভেল করোনাভাইরাসের (কভিড-১৯) স্বাস্থ্য ও অর্থনৈতিক প্রভাব মোকাবেলায় সমন্বিত প্রয়াস নেওয়ার ব্যাপারে তিনি আশ্বাস পুনর্ব্যক্ত করেছেন।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, কানাডার পররাষ্ট্রমন্ত্রী করোনা-পরবর্তী চ্যালেঞ্জ মোকাবেলায় একটি জোট গঠনের প্রস্তাব দেন। এ জোট বিশ্বব্যাপী করোনার চ্যালেঞ্জ মোকাবেলায় সহায়ক হবে বলে কানাডার পররাষ্ট্রমন্ত্রী উল্লেখ করেন। তিনি আশ্বাস দেন, যেকোনো সংকটে কানাডা বাংলাদেশের পাশে থাকবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *