খুলনায় আরও ৫ জনের মৃত্যু

খুলনায় আরও ৫ জনের মৃত্যু

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : গত ২৪ ঘণ্টায় খুলনা বিভাগে করোনা আক্রান্ত হয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। এছাড়া একই সময়ে করোনা শনাক্ত হয়েছেন ২৭১ জন।

সোমবার (৩০ আগস্ট) বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. জসিম উদ্দিন হাওলাদার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

স্বাস্থ্য পরিচালকের দপ্তর সূত্রে জানা যায়, বিভাগের গত ২৪ ঘণ্টায় মধ্যে খুলনা, যশোর, মাগুরা, ঝিনাইদাহ ও চুয়াডাঙ্গায় একজন করে মারা গেছেন।

এর আগে রোববার (২৯ আগস্ট) করোনাভাইরাসে আক্রান্ত হয়ে খুলনা বিভাগে নয়জনের মৃত্যু হয়। একই সময়ে করোনা শনাক্ত হয়েছিল ২২৬ জনের।

খুলনা বিভাগের মধ্যে প্রথম করোনা রোগী শনাক্ত হয় চুয়াডাঙ্গায় গত বছরের ১৯ মার্চ। করোনা সংক্রমণের শুরু থেকে আজ সকাল পর্যন্ত বিভাগের ১০ জেলায় মোট এক লাখ ৮ হাজার ৭৫১ জন শনাক্ত হয়েছেন। আক্রান্ত হয়ে মারা গেছেন দুই হাজার ৯৯৪ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৯৬ হাজার ৯৩৯ জন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *