খুলনায় একদিনে রেকর্ড ২৮ জনের মৃত্যু

খুলনায় একদিনে রেকর্ড ২৮ জনের মৃত্যু

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : গত ২৪ ঘণ্টায় খুলনা বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ২৮ জনের মৃত্যু হয়েছে। মৃত্যুর সাথে বেড়েছে শনাক্তের সংখ্যাও। রোববার (২০ জুন) দুপুরে বিভাগীয় স্বাস্থ্য অধিদফতরের পরিচালক রাশেদা সুলতানা এসব তথ্য নিশ্চিত করেন।

বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের দফতর সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় কুষ্টিয়ায় সাতজন, চুয়াডাঙ্গায় পাঁচজন, যশোরে চারজন, ঝিনাইদহে চারজন, খুলনায় দুইজন, বাগেরহাটে দুইজন, সাতক্ষীরায় দুইজন, নড়াইলে একজন এবং মাগুরায় একজন মারা গেছেন।

এর আগে শনিবার (১৯ জুন) আগের ২৪ ঘণ্টায় বিভাগে তখন পর্যন্ত সর্বোচ্চ ২২ জনের মৃত্যুর কথা জানানো হয়েছিল। তার আগে শুক্রবার (১৮ জুন) ৮ জন এবং বৃহস্পতিবার (১৭ জুন) ১৮ জনের মৃত্যু হয়েছিল।

খুলনা বিভাগের মধ্যে প্রথম করোনা রোগী শনাক্ত হয় চুয়াডাঙ্গায় গত বছরের ১৯ মার্চ। করোনা সংক্রমণের শুরু থেকে রোববার (২০ জু্ন) সকাল পর্যন্ত বিভাগের ১০ জেলায় মোট শনাক্ত হয়েছে ৪৫ হাজার ৩২ জন। আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৮২৫ জনে। এ সময় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩৪ হাজার ৩২০ জন।

বিভাগীয় স্বাস্থ্য অধিদফতরের জেলাভিত্তিক করোনা সংক্রান্ত তথ্য বিশ্লেষণে দেখা যায়, খুলনায় ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছে ২২৩ জন। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে ১২ হাজার ৮২১ জন। মারা গেছে ২০৮ জন এবং সুস্থ হয়েছেন ৯ হাজার ৯৯২ জন।

বাগেরহাটে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৬৮ জনের। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে ২ হাজার ৫৫০ জনের। আক্রান্ত হয়ে মারা গেছেন ৬৫ জন এবং সুস্থ হয়েছেন ১ হাজার ৭৫৪ জন।

সাতক্ষীরায় ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছে ১৪ জন। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে ২ হাজার ৮৬৬ জন এবং মারা গেছে ৬২ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ হাজার ৯৭৬ জন।

যশোরে গত ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছেন ৭৩ জন। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছেন ৯ হাজার ৪৮০ জন। মোট মারা গেছেন ১০৮ জন এবং সুস্থ হয়েছেন ৬ হাজার ৭৪৮ জন।

২৪ ঘণ্টায় নড়াইলে নতুন করে শনাক্ত হয়েছে ৪৪ জন। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে ২ হাজার ২৭২ জন। মোট মারা গেছেন ৩১ জন এবং সুস্থ হয়েছেন ১ হাজার ৮৪৭ জন।

মাগুরায় ২৪ ঘণ্টায় নতুন করে কোনো রোগী শনাক্ত হয়নি। এ জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে ১ হাজার ৩৮৫ জন। মোট মারা গেছেন ২৫ জন এবং সুস্থ হয়েছেন ১ হাজার ২২০ জন।

ঝিনাইদহে ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছে ৯০ জন। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে ৩ হাজার ৩৯৬ জন। মোট মারা গেছেন ৬৬ জন এবং সুস্থ হয়েছেন ২ হাজার ৮৮২ জন।

২৪ ঘণ্টায় কুষ্টিয়ায় নতুন করে শনাক্ত হয়েছে ১৬৪ জন। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে ৬ হাজার ৩৩৮ জন। মোট মারা গেছে ১৫৪ জন এবং সুস্থ হয়েছেন ৫ হাজার ৮ জন।

চুয়াডাঙ্গায় ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছে ৬৮ জন। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে ২ হাজার ৫৯১ জন। মোট মারা গেছেন ৭৩ জন এবং সুস্থ হয়েছেন ১ হাজার ৯৩৮ জন।

মেহেরপুরে নতুন করে শনাক্ত হয়েছে ১৯ জন। এ নিয়ে জেলায় মোট শনাক্ত হয়েছে ১ হাজার ৩৩৩ জন। আক্রান্ত হয়ে মোট মারা গেছেন ৩৩ জন এবং সুস্থ হয়েছেন ৯৫৫ জন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *