খুলনায় করোনায় আরও ১৩ জনের মৃত্যু

খুলনায় করোনায় আরও ১৩ জনের মৃত্যু

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : খুলনায় করোনায় আরও ১৩ জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল থেকে বুধবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় তাদের মৃত্যু হয়।

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের আরএমও ডা. সুভাষ রঞ্জন, গাজী মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. গাজী মিজান ও খুলনা আড়াইশ শয্যা জেনারেল হাসপাতালের ডা. রাশেদ এ তথ্য নিশ্চিত করেন।

তারা বলেন, মৃতদের মধ্যে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ছয়, বেসরকারি গাজী মেডিকেল কলেজ হাসপাতালে ছয় ও খুলনা আড়াইশ শয্যা জেনারেল হাসপাতালের একজন রয়েছেন।

খুমেকে যাদের মৃত্যু হয়, তারা হলেন— বাগেরহাটের আফজাল শেখ (৬২), নড়াইলের নির্মল কান্তি সাহা (৭৯), যশোরের ভানু বেগম (৬০), খুলনার মো. সোহরাব শেখ (৬৮), সামসুর আলম (৫৮) ও আনোয়ারা (৫৮)।

গাজী মেডিকেলে মৃতরা হলেন— খুলনার মনিরুল ইসলাম (৬২), জালাল আহমেদ (৬৫), শামসুল হক (৪৫) ও মাহবুবুর রহমান (৯৫), যশোরের জাকির হোসেন (২৯)।

আড়াইশ শয্যা জেনারেল হাসপাতালে খুলনার হোসনে আরা (৬০) মৃত্যুবরণ করেন। এদিকে গত ২৪ ঘণ্টায় খুলনায় নমুনা পরীক্ষা হয়েছে ৭৭১ জন, আক্রান্ত হয়েছেন ৩০৫ জন। এ জেলায় আক্রান্তের হার ৩৯ শতাংশ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *