খুলনায় তিন দিনব্যাপী আত্মশুদ্ধির সম্মেলনে থাকছেন আল্লামা মাসঊদ

খুলনায় তিন দিনব্যাপী আত্মশুদ্ধির সম্মেলনে থাকছেন আল্লামা মাসঊদ

খুলনায় তিন দিনব্যাপী আত্মশুদ্ধির সম্মেলনে থাকছেন আল্লামা মাসঊদ

পাথেয় রিপোর্ট : সাধারণ মানুষের মধ্যে দ্বীনের বার্তা ছড়িয়ে দেয়ার লক্ষ্যে বাংলাদেশ জমিয়তুল উলামার চেয়ারম্যান, শোলাকিয়া ঈদগাহের গ্র্যান্ড ইমাম, শাইখুল হাদীস আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদের নেতৃত্বে খুলনা মাদানী নগর মাদরাসা মিলনায়তনে তিন দিনব্যাপী আত্মশুদ্ধিমূলক এক সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। শনিবার সকাল থেকেই শুরু হয়েছে এ অনুষ্ঠান। এতে সামগ্রিকভাবে মানুষ গঠনমূলক যাবতীয় আমল হবে বলে জানা গেছে।

খুলনা জামিআ মাদানিয়া আসআদুল উলূমের মুহতামিম মাওলানা ইমদাদুল্লাহ কাসেমী বলেন, আল্লাহর অশেষ মেহেরবানী, আজ থেকেই শুরু হচ্ছে খুলনায় তিন দিনব্যাপী ইসলাহী ইজতেমা। এই ইজতেমায় খুলনার আলেম উলামাসহ দেশের বরেণ্য অসংখ্য আলেম উপস্থিত থাকবেন ইনশাআল্লাহ।
জামিআ আশরাফুল উলূম খালিশপুর খুলনার মুহতামিম ও বাংলাদেশ জমিয়তুল উলামার সহসভাপতি মুফতি আবুল কাসেম বলেন, খুলনায় শাইখুল হাদীস আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ দামাত বারাকাতুহুমকে আমরা স্বাগত জানাই। তিন দিনব্যাপী আমরা জিকির আজকারে মগ্ন থাকতে চাই। দেশের কল্যাণে আমাদের এই আমল যেনো কাজে লাগে। আল্লাহর কাছে এটাই আমাদের প্রার্থনা।

বাংলাদেশ জমিয়তুল উলামার মহাসচিব মাওলানা আবদুর রহিম কাসেমী বলেন, শাইখুল হাদীস আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদের নেতৃত্বে আমরা খুলনায় যাচ্ছি। ইনশাআল্লাহ সেখানে তিন দিনব্যাপী ইসলাহী ইজতেমা হবে। এ অনুষ্ঠান কেবল খুলনায় নয়, আমরা সারা দেশের করতে চাই। সে তালিকাও প্রস্তুত করা হয়েছে। ২৯, ৩০ জুন ও ১ জুলাই আপনারা আসুন খুলনার মাদানীনগর। আমরা কিছুটা সময় আত্মশুদ্ধির জন্য কাটাই।

কী কী থাকছে এই আয়োজনে জানতে চাইলে মাওলানা ইমদাদ কাসেমী জানান, বাদ ফজর সূরায়ে ইয়াসিন ও ৬ তাসবীহের আমল, ইশরাক, নয়টা থেকে দশটা পর্যন্ত তালীম, দশটা থেকে বারটা পর্যন্ত শিক্ষা বিষয়ক পরামর্শ।

বাদ জোহর খতমে খাজেগান, তারপর আম বয়ান, সুধি সম্মেলন, বাদ মাগরিব সূরায়ে ওয়াকিয়া পাঠ, ৬ তাসবীহের আমল, ইসলাহী বয়ান ও বাইয়াত, উলামা মাশায়েখ সম্মেলন, বাদ ইশা দরূদ ও সালাম, আম বয়ান ও প্রশ্নোত্তর পর্ব।

রাত তিনটায় তাহাজ্জুদের আমল, ১২ তাসবীহের আমলসহ আরও অসংখ্য আমল দিয়ে সাজানো হয়েছে এই তিনদিনের ইসলাহী ইজতেমার আয়োজন।

শাইখুল হাদীস আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ-এর বহরের সঙ্গে শীর্ষ আলেমদের মধ্যে রয়েছেন, রংপুরের পীর মাওলানা হোসাইন আহমদ, মাওলানা দেলোয়ার হোসাইন সাইফী, মাওলানা আবদুর রহিম কাসেমী, মুফতি ইবরাহীম শিলাস্থানী, মুফতী তাজুল ইসলাম কাসেমী, মাওলানা সদরুদ্দীন মাকনুন প্রমুখ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *