খুলনা বিভাগে একদিনে আরও ৬০ মৃত্যু

খুলনা বিভাগে একদিনে আরও ৬০ মৃত্যু

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : গত ২৪ ঘণ্টায় খুলনা বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৬০ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে করোনা শনাক্ত হয়েছে এক হাজার ৫৯১ জনের। এ নিয়ে শনাক্তের সংখ্যা ৭১ হাজার ছাড়ালো।

রবিবার (১১ জুলাই) বিভাগীয় স্বাস্থ্য অধিদফতরের পরিচালক রাশেদা সুলতানা এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, বিভাগের মধ্যে গত ২৪ ঘণ্টায় খুলনা জেলায় ১৪ জন, বাগেরহাটে দুই জন, যশোরে ছয় জন, নড়াইলে সাত জন, মাগুরায় চার জন, ঝিনাইদহে তিন জন, কুষ্টিয়ায় ১৩ জন, চুয়াডাঙ্গায় ছয় জন ও মেহেরপুরে পাঁচ জন মারা গেছেন।

এর আগে গতকাল শনিবার (১০ জুলাই) খুলনা বিভাগে করোনায় ৪৬ জনের মৃত্যুর খবর পাওয়া যায়। আর গত ৯ জুলাই বিভাগে সর্বোচ্চ ৭১ জনের মৃত্যু হয়েছিল।

গত বছরের ১৯ মার্চ খুলনা বিভাগের মধ্যে প্রথম করোনা রোগী শনাক্ত হয় চুয়াডাঙ্গায়। করোনা সংক্রমণের শুরু থেকে রবিবার সকাল পর্যন্ত বিভাগের ১০ জেলায় মোট ৭১ হাজার ৫৫০ জনের করোনা শনাক্ত হয়েছে। করোনায় মারা গেছেন এক হাজার ৫৯৩ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪৬ হাজার ২৯৯ জন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *