খুলনা বিভাগে করোনায় আরও ৪৩ জনের মৃত্যু

খুলনা বিভাগে করোনায় আরও ৪৩ জনের মৃত্যু

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : খুলনা বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ৪৩ জনের মৃত্যু হয়েছে। এ সময় করোনা শনাক্ত হয়েছে ১ হাজার ৩৯৪ জনের। আজ মঙ্গলবার (২০ জুলাই) বিভাগীয় স্বাস্থ্য অধিদফতর সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

এর আগে সোমবার (১৯ জুলাই) বিভাগে ৫২ জনের মৃত্যু এবং ১ হাজার ১৬৫ জনের করোনা শনাক্ত হয়েছিলো।

স্বাস্থ্য পরিচালকের দফতর সূত্রে জানা যায়, ২৪ ঘণ্টায় বিভাগের মধ্যে সর্বোচ্চ ১০ জনের মৃত্যু হয়েছে কুষ্টিয়া জেলায়। বাকিদের মধ্যে খুলনায় ৯ জন, যশোরে ৮ জন, নড়াইল, চুয়াডাঙ্গা ও মেহেরপুরে ৪ জন করে; ঝিনাইদহে ২ জন, বাগেরহাট ও মাগুরায় ১ জন করে মারা গেছেন।

খুলনা বিভাগের মধ্যে প্রথম করোনা রোগী শনাক্ত হয় চুয়াডাঙ্গায় গত বছরের ১৯ মার্চ। করোনা সংক্রমণের শুরু থেকে আজ সকাল পর্যন্ত বিভাগের ১০ জেলায় মোট শনাক্ত হয়েছে ৮৩ হাজার ৯৮০ জন। আক্রান্ত হয়ে মারা গেছেন ১ হাজার ৯৯০ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫৬ হাজার ৩৫৪ জন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *