পাথেয় টোয়েন্টিফোর ডটকম : দক্ষিণাঞ্চলীয় খেরসনে রুশ বাহিনী তীব্র যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে। ইউক্রেনের একজন সিনিয়র কর্মকর্তা এই তথ্য জানিয়েছেন। ইউক্রেনের বাহিনীর পাল্টা আক্রমণ থেকে শহরটি নিজেদের দখলে রাখতে হামলা প্রতিহত করতে নানা প্রস্তুতি নিচ্ছে রাশিয়া।
সাম্প্রতিক সপ্তাহগুলোতে রুশ বাহিনী এই অঞ্চল থেকে পিছু হটে বলে খবরে বলা হয়। ইউক্রেনে আগ্রাসন শুরুর কয়েকদিনের মাথায় শহরটি নিয়ন্ত্রণে নেয় রুশ বাহিনী।
অঞ্চলটিতে নিযুক্ত রুশ কর্তৃপক্ষ সেখানকার বাসিন্দাদের পূর্ব তীরে সরিয়ে নিচ্ছে। তবে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির উপদেষ্টা ওলেক্সি আরেস্তভিচ বলেন, রুশ বাহিনী শহরটি ছেড়ে চলে যাচ্ছে এমন কোনো লক্ষণ নেই।
মঙ্গলবার শেষ নাগাদ এক ভিডিও বার্তায় ওলেক্সি বলেন, খেরসনে সবকিছু পরিষ্কার রাশিয়ানরা সেখানে জনশক্তি পুনরায় পরিপূর্ণ করছে এবং তাদের গ্রুপিং শক্তিশালী করছে।
তিনি আরও বলেন, এর মানে হল কেউ প্রত্যাহারের প্রস্তুতি নিচ্ছে না। বিপরীতে, খেরসনে সবচেয়ে ভারী যুদ্ধ হতে চলেছে। গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযানের ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এরপর আজ পর্যন্ত টানা ২৪৫ দিনের মতো চলছে দেশ দুইটির সংঘাত। এতে দুই পক্ষের বহু হতাহতের খবর পাওয়া যাচ্ছে। তবে যুদ্ধ বন্ধে এখন পর্যন্ত কোনো লক্ষণ নেই। উল্টো পূর্ব ইউক্রেনে দেশ দুইটির মধ্যে সংঘাত আরও বেড়েছে।


