খেলাফত মজলিসের আমির মাওলানা জুবায়ের আহমদ চৌধুরীর ইন্তেকাল

খেলাফত মজলিসের আমির মাওলানা জুবায়ের আহমদ চৌধুরীর ইন্তেকাল

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : খেলাফত মজলিসের আমির মাওলানা জুবায়ের আহমদ চৌধুরী শুক্রবার (৭ এপ্রিল) নারায়ণগঞ্জ শহরের জামতলা হীরা কমিউনিটি সেন্টারে আয়োজিত দলীয় ইফতার মহফিলে ইফতারির আগে হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শুক্রবার (৭ এপ্রিল) শহরের আজাদ হলে ইফতারের সময় মুখে খাবার তোলেন খেলাফত মজলিস বাংলাদেশের আমীর মাওলানা জুবায়ের আহমেদ চৌধুরী। এসময় তিনি আকস্মিক স্ট্রোক করে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। পরে তাকে দ্রুত শহরের চাষাঢ়া বালুর মাঠের ইসলাম হার্ট সেন্টারে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জানা যায়, শনিবার (৮এপ্রিল) সিলেটের মৌলভীবাজার শহরস্থ বাড়ির কবরাস্থানে তার নামাজে জানাজা শেষে লাশ দাফন করা হবে।

খেলাফত মজলিসের আমীর আল্লামা যুবায়ের আহমদের ইন্তেকালে বিভিন্ন ইসলামী দলের নেতৃবৃন্দ পৃথক পৃথক বিবৃতিতে গভীর শোক প্রকাশ ও তার রূহের মাগফিরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *