খেলায় হিজাব রক্ষায় প্রতিপক্ষের খেলোয়াড়দের মানবপ্রাচীর

খেলায় হিজাব রক্ষায় প্রতিপক্ষের খেলোয়াড়দের মানবপ্রাচীর

খেলায় হিজাব রক্ষায় প্রতিপক্ষের খেলোয়াড়দের মানবপ্রাচীর

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : একজন নারী খেলোয়াড়ের হিজাব সুরক্ষায় মানব প্রাচীর দেখত পেলো গ্যালারীর হাজার দর্শক। এমনকি ভিডিওতেও আসেনি ওই নারীর খুলে যাওয়া হিজার। ঘটনাটা জর্ডানে।

মহিলাদের ফুটবল খেলা চলছিল জর্ডানে। মুখোমুখি লড়াই শাবাব আল অরডন ও আরব অর্থোডক্স ক্লাবের মধ্যে। ম্যাচ চলাকালীন হঠাৎই আরব অর্থোডক্স ক্লাবের এ্ক মহিলা খেলোয়াড় ড্রিবল করতে গিয়ে বেকায়দায় পড়েন। আলগা হয়ে যায় তার মাথার স্কার্ফ। রীতি অনুযায়ী, প্রকাশ্যে নিজের মাথার চুল প্রদর্শন করেন না এই খেলোয়াড়।

ভাইরাল হওয়া ভিডিয়োতে দেখা যাচ্ছে, মহিলাটি তার মাথা ঢেকে বসে পড়েন। তাকে উদ্বিগ্ন মনে হচ্ছিল। তখনই বিপরীত পক্ষের খেলোয়াড়রা এসে তাকে ঘিরে ধরে দর্শকদের চোখের আড়াল করে। নিজের সম্ভ্রম বাঁচাতে সক্ষম হন সেই মহিলা খেলোয়াড়। নেটিজেনরা বিপক্ষ দলের এই সহযোগিতাকে প্রশংসার চোখে দেখছেন। পরস্পরের ধর্মের প্রতি এই সম্মান বোধের প্রশংসা করেন তারা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *