খোমেনি স্টাইলে বিপ্লব চায় বিএনপি : কাদের

খোমেনি স্টাইলে বিপ্লব চায় বিএনপি : কাদের

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি নেতারা দেশে একটি বিপ্লবের খোয়াব দেখছেন। ইরানে খামেনি যেভাবে রাতারাতি বিপ্লব করেছিলেন, তারেককে টেমস নদীর পাড় থেকে নিয়ে এসে সেভাবে বিপ্লব করার স্বপ্ন দেখছে বিএনপি। তাদের এই স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত হবে।

আজ শনিবার (২৮ মে) রাজধানীতে তার বাসভবনে নিয়মিত ব্রিফিংয়ের অংশ হিসেবে ভিডিও কনফারেন্সে বক্তব্য দিতে গিয়ে এসব কথা বলেন ওবায়দুল কাদের। তিনি বলেন, জনগণকে বারবার মাঠে নামার আহ্বান করছে বিএনপি নেতারা। কিন্তু কেউ তাদের কথা শুনছে না, তাদের সঙ্গে যোগ দেওয়ার যৌক্তিকতা অনুভব করছে না।

ওবায়দুল কাদের বলেন, জনগণ বর্তমান সরকারের ওপর এতটা সন্তুষ্ট যে, গত ১৩ বছরে মানুষকে মাঠে নামিয়ে আন্দোলন গড়ে তুলতে পারেনি বিএনপি। শেখ হাসিনা সরকারের উন্নয়নের ছোঁয়া লেগেছে দেশের সব প্রান্তে। জনগণ এখন অনেক উন্নত জীবন যাপন করছেন। তাই তাদেরকে নিয়ে মাঠে নামবে বলে বিএনপি যে হুংকার দেয়, তা কখনোই সম্ভব হবে না।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *