গণতন্ত্রকে শক্তিশালী করবে আজাদি আন্দোলন : মাওলানা ফজলুর রহমান

গণতন্ত্রকে শক্তিশালী করবে আজাদি আন্দোলন : মাওলানা ফজলুর রহমান

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : আজাদি আন্দোলন গণতন্ত্রকে শক্তিশালী করবে বলে মন্তব্য করেছেন পাকিস্তানের জমিয়তে উলামায়ে ইসলামের প্রধান মাওলানা ফজলুর রহমান। তিনি বলেন, আমরা গণতন্ত্রকে আরো শক্তিশালী করতে চাই। এ আন্দোলন গণতন্ত্রকে শক্তিশালী করবে।

পাকিস্তানের সুক্কুর এলাকায় আজাদি মার্চে অংশগ্রহণকারীদের উদ্দেশে মাওলানা ফজলুর রহমান বলেছেন, আমরা আন্দোলন চালিয়ে যাবো, আমরা পিছপা হবো না। আমরা রাজনৈতিক আন্দোলন করেছি। আমাদের অধিকার আদায়ের আন্দোলন করছি। সরকার যদি আমাদের দাবি মেনে না নেয় আমরা আন্দোলন চালিয়ে যাবো।

মাওলানা ফজলুর রহমান বলেন, দেশের অস্তিত্ব ও সংবিধান বিপদে রয়েছে।আমরা দেশে গণতন্ত্রকে আরও শক্তিশালী করতে চাই। আমরা ইসলামিক আইনকে আরো মজবুত দেখতে চাই এ দেশে।

ডেইলি জং সূত্রে , মাওলানা ফজলুর রহমান লারকানা থেকে ফিরে সুক্কর থেকে দ্বিতীয় দিনের মার্চ শুরু করেছিলেন, করাচি থেকে মার্চের নেতৃত্ব দেওয়ার জন্য রোববার রাতে সুক্করে পৌঁছেছিলেন তিনি।

উল্লেখ্য, রোববার করাচির টোল প্লাজা থেকে সরকারবিরোধী এ গণবিক্ষোভ শুরু হয়। যেখানে কয়েক লাখ মানুষ উপস্থিত ছিলেন। জমিয়তের পাশাপাশি বিরোধী দলগুলোর বিপুল সংখ্যক নেতাকর্মীকে এতে দেখা গেছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *