গণস্বাস্থ্যের কিটের কার্যকারিতা পরীক্ষা সাময়িকভাবে স্থগিতের আবেদন

গণস্বাস্থ্যের কিটের কার্যকারিতা পরীক্ষা সাময়িকভাবে স্থগিতের আবেদন

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : করোনাভাইরাসের র‍্যাপিড ডট ব্লট অ্যান্টিজেন টেস্ট কিটের কার্যকারিতা পরীক্ষা সাময়িকভাবে স্থগিত করার আবেদন করেছে গণস্বাস্থ্য কেন্দ্র।

বুধবার (৩ জুন) বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) কর্তৃপক্ষকে অনুরোধ করে এই আবেদন করে গণস্বাস্থ্য কেন্দ্রের র‍্যাপিড ডট ব্লট প্রকল্পের কো অর্ডিনেটর ডা. মুহিব উল্লাহ খন্দকার। এর পরিবর্তে অ্যান্টিবডি টেস্ট কিটের কার্যকারিতা পরীক্ষা ও মতামতের কাজ আগে শেষ করে ঔষধ প্রশাসন অধিদপ্তরের কাছে রিপেোর্ট দিতে সহায়তার অনুরোধ জানিয়েছে প্রতিষ্ঠানটি।

আবেদনপত্রে গণস্বাস্থ্য লিখেছে, অ্যান্টিজেন কিটের অভ্যন্তরীন কার্যকারিতা পরীক্ষায় লালা সংগ্রহের মাধ্যমে যে র‍্যাপিড পরীক্ষা করা হয় যার ফলাফল নির্ণয়ে জটিলতা তৈরি হয়েছে।

গণস্বাস্থ্য কেন্দ্রের জনসংযোগ কর্মকর্তা মো. ফরহাদ গণমাধ্যমকে জানান, কোভিড-১৯ র‌্যাপিড অ্যান্টিজেন্ট টেস্টে নমুনা লালা যথাযথ প্রক্রিয়ায় সংগ্রহে অসামঞ্জস্যতা থাকায় সঠিক ফলাফল নির্ণয়ে জটিলতা তৈরি হচ্ছে। বেশিরভাগ ক্ষেত্রেই অ্যান্টিজেন্ট শনাক্তকরণের জন্য যথাযথ লালা নমুনায় থাকছে না বা অন্য বস্তুর মিশ্রণ লক্ষণীয়। সম্মিলিত মনিটরিং টিম এ সমস্যাটি চিহ্নিত করেছে। অতএব এই অ্যান্টিজেন্টের সমস্যা থেকে উত্তরণের জন্য ল্যাবে লালা সংগ্রহের পদ্ধতিগত কাজ শুরু হয়েছে, যা শিগগিরই আপনাদের জানাতে পারব বলে আমরা আশা করছি।

তিনি আরও জানান, এজন্য বলা হয়েছে, অ্যান্টিজেন্টের কাজ আপাতত বন্ধ রাখেন আর অ্যান্টিবডির যেটার ভালো ফলাফল এসেছে, সেটার অনুমোদন দেয়ার ব্যবস্থা করেন। আবার ডেভেলপ করার পর (অ্যান্টিজেন্ট) তাদের দেয়া হবে। তখন তাদের ধারণা দেয়া হবে, কীভাবে লালা সংগ্রহ করতে হবে অথবা কীভাবে কাজ করলে এর ভালো ফলাফল আসবে।

/এএ

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *