গণস্বাস্থ্যের কিটে করোনা পরীক্ষার খবর ডাহা মিথ্যা

গণস্বাস্থ্যের কিটে করোনা পরীক্ষার খবর ডাহা মিথ্যা

গণস্বাস্থ্যের কিটে করোনা পরীক্ষার খবর ডাহা মিথ্যা

পাথেয় টোয়েন্টিফোর ডটকম :: খবরের শেষ নেই। গণস্বাস্থ্যের কিটে নাকি করোনা পরীক্ষা করা হচ্ছে! অথচ জানে না সরাসরি গণস্বাস্থ্য কেন্দ্রেই।গণস্বাস্থ্য কেন্দ্র উদ্ভাবিত ‘জি আর কোভিড-১৯ ডট ব্লট টেস্ট’ কিট দিয়ে দেশের বিভিন্ন জায়গায় করোনা ভাইরাস পরীক্ষা করা হচ্ছে বলে যে খবর বেরিয়েছে তা সত্য নয় বলে জানা গেছে।

বৃহস্পতিবার (১১ জুন) রাতে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে সরাসরি গণস্বাস্থ্য কেন্দ্রই।

বিজ্ঞপ্তিতে গণস্বাস্থ্য কেন্দ্রের ‘জি আর কোভিড-১৯ ডট ব্লট টেস্ট’ কিট প্রকল্পের সমন্বয়কারী ডা. মুহিব উল্লাহ খোন্দকার বলেছেন, আমাদের কিট এখন পর্যন্ত সরকারের অনুমোদন পায়নি, কোনো বিপণন হয়নি এবং কোনো প্রতিষ্ঠানকে করোনায় পরীক্ষার জন্য দেয়া হয়নি।

তিনি আরও বলেন, এই কিট দিয়ে দেশের বিভিন্ন জায়গায় করোনা পরীক্ষা করা হচ্ছে বলে যে খবর বেরিয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা। এ সংক্রান্ত কোনো প্রকার কিট পরীক্ষার সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। কেউ যদি এই ধরনের কোনো তথ্য কোথাও পান, অনুগ্রহ করে স্থানীয় আইন প্রয়োগকারী সংস্থা বা স্বাস্থ্য কর্তৃপক্ষকে জানানোর অনুরোধ করছি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *