গভীর রাতে সৎমা ও বোনকে কুপিয়ে হত্যা

গভীর রাতে সৎমা ও বোনকে কুপিয়ে হত্যা

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : সৎমা ও বোনকে কুপিয়ে হত্যা করেছেন ২২ বছরের এক যুবক। তার দায়ের কোপে গুরুতর আহত হয়েছেন সৎভাইও। ঘটনা সিলেট মহানগরের শাহপরান থানাধীন বিআইডিসি এলাকার মীর মহল্লার।

বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১২টার দিকে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- রুবিয়া বেগম (৩০) এবং তার মেয়ে মাহা (৯)। গুরুতর আহত হয়েছেন রুবিয়ার ছেলে তাহসান (৭)।

এ ঘটনায় রুবিয়ার সৎছেলে আবাদ হোসেনকে আটক করেছে পুলিশ।

শাহপরান থানায় ওসি সৈয়দ আনিসুর রহমান বলেন, বৃহস্পতিবার মধ্যরাতে আবাদ হোসেন ছুরি দিয়ে তার সৎমা, বোন ও ভাইকে কোপাতে থাকে। এতে ঘটনাস্থলেই মা ও বোন মারা যান। আর আহত অবস্থায় তার সৎভাই তাহসনাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তার অবস্থা গুরুতর।

ওসি বলেন, আমি ঘটনাস্থলে আছি। কী কারণে মা-বোনকে কুপিয়ে হত্যা করা হয়েছে এ ব্যাপারে এখন পর্যন্ত কিছু জানতে পারিনি।

তিনি বলেন, অভিযুক্তকে ছুরিসহ আটক করেছি। আর মরদেহগুলো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ওসমানী হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

/এএ

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *