গরম মসলার বাজার গরম

গরম মসলার বাজার গরম

নিজস্ব প্রতিবেদক : ঈদ সামনে রেখে চাহিদা বাড়তে শুরু করেছে গরম মসলার। একই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে দামও। পাইকারী বাজারে তেমন না বাড়লেও খুচরা বাজারে দাম বেড়েছে বেশিরভাগ মসলাজাতীয় পণ্যের। এক মাসের আগের হিসাবে শুধু এলাচই বর্তমানে কেজি প্রতি ৩০০ থেকে ৪০০ টাকা বেশিতে কিনতে হচ্ছে খুচরা বাজারের ক্রেতাদের। অন্যান্য মসলার দামও বেড়েছে কেজিতে ২০ থেকে ১০০ টাকা পর্যন্ত। দাম আরও কিছুটা বাড়তে পারে বলেও জানা গেছে। শুক্রবার ঢাকার কাওরান বাজারের পাইকারী মসলার বাজার ঘুরে দেখা গেছে, মানভেদে প্রতি কেজি এলাচ ১৫৫০ থেকে ১৬৫০ টাকায় বিক্রি হচ্ছে। আর দারুচিনি কেজি প্রতি ২৯০ থেকে ৩০০ টাকায়, জিরা ৩২০ থেকে ৩৫০ টাকা, লবঙ্গ ১ হাজার থেকে ১০৫০ টাকায়, সাদা গোলমরিচ ৮৫০ থেকে ৯০০ টাকায়, কালো গোলমরিচ ৫৪০ থেকে ৬৫০ টাকায়, ধনিয়া ১১০ থেকে ১৩০ টাকায়, আলুবোখরা ৪৪০ টাকায়, কিশমিশ ৩৪০ থেকে ৩৮০ টাকায়, কাঠ বাদাম ৭২০ থেকে ৭৫০ টাকায়, কাজু বাদাম ১ হাজার ১০০ টাকা থেকে ১ হাজার ১৫০ টাকায়, তেজ পাতা ১২০ থেকে ১৪০ টাকায় বিক্রি হচ্ছে।

ড়ৃটর মসলা বিক্রেতা নোয়াখালী জেনারেল ষ্টোরের মালিক মো. দেলোয়ার হোসেন মন্টু বলেন, কয়েকটি মসলার দাম আগের তুলনায় বেড়েছে। বিশেষ করে বেশি বেড়েছে এলাচের। মসলাজাতীয় পণ্যের সরবরাহ স্বাভাবিক থাকায় দাম আর বাড়ার তেমন সম্ভাবনা নেই বলেও জানান তিনি। একই দিন মালিবাগ, শান্তিনগর, হাতিরপুলসহ বিভিন্ন খুচরা বাজার ঘুরে দেখা গেছে, মানভেদে প্রতি কেজি দারুচিনি বিক্রি হচ্ছে ৩০০ থেকে ৩৪০ টাকায়। আর জিরা ৩৫০ থেকে ৪২০ টাকা, লবঙ্গ ১ হাজার ১০০ থেকে ১ হাজার ১৫০ টাকায়, সাদা গোলমরিচ ৯৫০ টাকায়, কালো গোলমরিচ ৭০০ টাকায়, ধনিয়া ১৫০ থেকে ২০০ টাকায়, আলুবোখরা ৪৫০ থেকে ৪৮০ টাকায়, কিশমিশ ৪০০ থেকে ৪২০ টাকায়, কাঠ বাদাম ৮০০ টাকায়, কাজু বাদাম ১ হাজার ১ হাজার ২০০ থেকে ১ হাজার ২৫০ টাকায় এবং তেজ পাতা ১৮০ থেকে ২৮০ টাকায় বিক্রি হচ্ছে। শান্তিনগরের খুচরা মসলা বিক্রেতা রাজিব হোসেন জানান, খুচরা বিক্রি করতে হলে একদিন কিনে এনে অনেকদিন বসে বেচতে করতে হয়। এর মধ্যে পণ্যের দাম বাড়ে-কমে। খুচরা বাজারে দাম একটু বেশি হবে এটাই স্বাভাবিক। কিছু মসলার দাম সামান্য বাড়তে পারে বলেও জানান তিনি।

____________

patheo24/105

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *