গাইবান্ধায় বাসের ধাক্কায় অটোভ্যানের ২ যাত্রী নিহত

গাইবান্ধায় বাসের ধাক্কায় অটোভ্যানের ২ যাত্রী নিহত

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : গাইবান্ধার পলাশবাড়ীতে বাসের ধাক্কায় ব্যাটারিচালিত অটোভ্যানের দুই যাত্রী নিহত হয়েছেন। বুধবার (২৮ আগস্ট) সকালে গাইবান্ধা-পলাশবাড়ী সড়কের মাঝিপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় নিহত একজনের নাম জানা গেছে; তিনি হলেন: সদর উপজেলার তিন মাইল এলাকার রেজাউল ইসলাম (৪০)।

পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম আজমিরুজ্জামান এ তথ্য নিশ্চিত করছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে জান্নাত পরিবহনের যাত্রীবাহী একটি বাস চট্টগ্রাম থেকে গাইবান্ধা শহরের দিকে যাচ্ছিল। পথে মাঝিপড়া এলাকায় পৌঁছালে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীতমুখী একটি অটোভ্যানকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ভ্যানের দুই যাত্রী নিহত হন।

ফায়ারসার্ভিস কর্মীদের সহায়তায় নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে বলে জানান ওসি।

Related Articles