গাইবান্ধার উপ-নির্বাচন স্পষ্ট করেছে ইসি অসহায় : চরমোনাই পীর

গাইবান্ধার উপ-নির্বাচন স্পষ্ট করেছে ইসি অসহায় : চরমোনাই পীর

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : গাইবান্ধা-৫ আসনের উপ-নির্বাচনে নির্বাচন কমিশনের (ইসি) অসহায়ত্ব ফুটে উঠেছে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম।

তিনি বলেন, একটি ভোটকেন্দ্রে সুষ্ঠু নির্বাচনে ব্যর্থ নির্বাচন কমিশনের পক্ষে দলীয় সরকারের অধীনে ৩০০ আসনে সুষ্ঠু নির্বাচন করা কীভাবে সম্ভব? একটি আসনে উপ-নির্বাচন করতে গিয়ে ৫১টি ভোট কেন্দ্রের ভোট বন্ধের মাধ্যমে প্রমাণ হয়েছে দলীয় সরকারের অধীনে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন সম্ভব নয়।

বৃহস্পতিবার (১৩ অক্টোবর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে চরমোনাই পীর বলেন, বর্তমান সময়ে দেশের মানুষের প্রত্যাশা হলো অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ গ্রহণযোগ্য নির্বাচন। কিন্তু দলীয় সরকারের অধীনে সে নির্বাচন যে অসম্ভব তা আজকের গাইবান্ধা-৫ আসনের উপনির্বাচনে ৫১টি কেন্দ্র বন্ধের মাধ্যমে প্রমাণিত হয়েছে।

মুফতি রেজাউল করীম বলেন, মতামতের ভিত্তিতে জনগণের সরকার প্রতিষ্ঠায় ইসলামী আন্দোলন বাংলাদেশ অনেক আগে থেকেই সব দলের প্রতিনিধিদের সমন্বয়ে জাতীয় সরকারের অধীনে নির্বাচন আয়োজনের দাবি করে আসছে। কিন্তু ক্ষমতাসীন সরকার সে দাবিকে উপেক্ষা করে একতরফাভাবে সরকারের অধীনে নির্বাচন আয়োজনে মরিয়া হয়ে আছে। দলীয় সরকারের অধীনে নির্বাচন করে সময় অর্থের অপচয় না করার জন্য ইসির প্রতি আহ্বান জানান তিনি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *