পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ইসরায়েলের হামলার গাজার মৃত্যুর মিছিল চলছেই। ৭ অক্টোবর শুরু হওয়া ইসরায়েলি বাহিনীর তাণ্ডবে নিহতের সংখ্যা বেড়ে এখন ২৭ হাজার ৯৪৭ জন। এছাড়া আহত হয়েছে আরও ৬৭ হাজার ৪৫৯ জন। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এ খবর প্রকাশ করেছে।
ওই খবরে বলা হয়, গত ২৪ ঘণ্টায় নতুন করে খান ইউনিসে ইসরায়েলি স্নাইপাররা নাসের হাসপাতালের বাইরে অন্তত ২১ জনকে হত্যা করেছে। নিহতদের মধ্যে চিকিৎসা কর্মীও রয়েছেন। গাজায় ২৪ ঘন্টায় ১০৭ জন ফিলিস্তিনি নিহত এবং আরও ১৪২ জন আহত হয়েছে।
জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস জানিয়েছেন, গাজার ২৩ লাখ জনসংখ্যার অর্ধেকই এখন রাফাহ শহরে ঢুকে পড়েছে। কিন্তু সেথানে কোনো বাড়ি-ঘর নেই, আশ্রয় নেওয়ার মতো কোনো জায়গাও নেই।
গেল ৭ অক্টোবর ইসরায়েলের সীমান্তে প্রবেশ করে আকস্মিক হামলা চালায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। এরপরেই গাজায় পাল্টা আক্রমণ শুরু করে ইসরায়েলি বাহিনী। চার মাসের বেশি সময় ধরে সেখানে আগ্রাসন চালিয়ে যাচ্ছে ইসরায়েল।


