গাজায় বোমা হামলা চালাল ইসরায়েল

গাজায় বোমা হামলা চালাল ইসরায়েল

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : কট্টর ইহুদীবাদি ইসরায়েলের দখলদার সেনাবাহিনী ফিলিস্তিনের গাজা উপত্যকার পূর্বাঞ্চলে হামলা চালিয়েছে।

রোববার (১৫ নভেম্বর) ভোরবেলায় এ হামলা চালানো হয় বলে জানিয়েছে ফিলিস্তিনভিত্তিক সংবাদমাধ্যম।

ইসরায়েলি বাহিনী এক টুইট বার্তায় জানায়, ‘রাতের বেলা নিক্ষিপ্ত রকেট হামলার জবাবে কিছুক্ষণ আগে গাজা উপত্যকায় হামাসের কেন্দ্রস্থল লক্ষ্য করে জঙ্গিবিমান ও কামান দিয়ে হামলা চালিয়েছে সেনাবাহিনী।’

জানা যায়, ইসরায়েলের জঙ্গিবিমান থেকে রাফাহ শহরের দক্ষিণাঞ্চলে হামলা চালানো হয়। এ ছাড়া গাজা ও বাইত লাহয়াতেও কামান হামলা চালায় ইসরায়েলি বাহিনী। তবে কোনো হতাহতের ঘটনা সম্পর্কে জানা যায়নি।

গত শনিবার গাজা উপত্যকা থেকে ইসরায়েলের সীমান্তবর্তী অঞ্চল লক্ষ্য করে দুটি রকেট নিক্ষেপ করে। ইসরায়েলের বিমান প্রতিরক্ষা ব্যবস্থায় একটি প্রতিহত করা হয়।

ইসরায়েলের সংবাদমাধ্যম জানায়, অপর একটি রকেট তেলআবিবের দক্ষিণাঞ্চলে নিক্ষিপ্ত হয়।

/এএ

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *