গাজীপুরে আগুনে পুড়লো ছয়টি ঝুট গুদাম

গাজীপুরে আগুনে পুড়লো ছয়টি ঝুট গুদাম

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : গাজীপুর মহানগরীর কোনাবাড়ির দেওয়ালিয়াবাড়ি এলাকায় অগ্নিকাণ্ডে দুটি বসতঘর ও ছয়টি ঝুটের গুদাম পুড়ে গেছে।

শনিবার দুপুর দুপুর ২টার দিকে আগুন লাগে। পরে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের কর্মীরা দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।

জয়দেবপুর ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার তাশাররফ হোসেন জানান, শনিবার দুপুর ২টার দিকে দুলাল মিয়ার ঝুটের গুদাম থেকে আগুনের সূত্রপাত হয়। পরে তা দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এবং পাশে থাকা হাবিবুর রহমান, তুহিন মিয়া, বিল্পব. নুরে আলম, সজীব, আলম ও রফিকের ৬টি ঝুট গুদাম ও আলমাছ মিয়ার দুইটি বসতঘরে ছড়িয়ে পড়ে।

এলাকাবাসী আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে ও ফায়ার সার্ভিসে খবর দেয়। পরে জয়দেবপুর থেকে দুইটি ও কাশিমপুর মিনি ফায়ার স্টেশন থেকে একটি ইউনিট কর্মীরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় পৌনে ২ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

স্টেশন অফিসার তাশাররফ হোসেন আরও জানান, আগুনে দুটি বসতঘরসহ ছয়টি ঝুটের গুদাম ও মালামাল পুড়ে গেছে। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষতির পরিমাণ জানা সম্ভব হয়নি। কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *