গাজীপুরে পোশাক কারখানায় আগুন

গাজীপুরে পোশাক কারখানায় আগুন

গাজীপুর প্রতিনিধি : গাজীপুরে সিটি করপোরেশনের জিরানী এলাকায় একটি পোশাক কারখানার গুদামে আগুন লেগেছে।

মঙ্গলবার সকাল সাড়ে ৬টার দিকে সিটি করপোরেশনের জিরানী এলাকার তুরাগ ফ্যাশন নামে ওই পোশাক কারখানায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ইপিজেড ফায়ার স্টেশনের কর্মকর্তা আব্দুল হামিদ জানান, সকালে ওই পোশাক কারখানার সেমিপাকা ভবনের ফেব্রিকসের গুদামে আগুন লাগে। খবর পেয়ে কালিয়াকৈর এবং ইপিজেড ফায়ার সার্ভিসের চারটি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে সকাল সাড়ে ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি বলে জানান ফায়ার সার্ভিসের ওই কর্মকর্তা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *