পাথেয় টোয়েন্টিফোর ডটকম : গাজীপুর মহনগরের তেলিপাড়ায় এলাকায় বাসচাপায় চারজন নিহত হয়েছেন।
শনিবার (১৫ অক্টোবর) সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের তেলিপাড়ার ফারিশতা রেস্টুরেন্টের সামনে এ দুর্ঘটনা ঘটে।
গাজীপুর মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার (ডিসি-ট্রাফিক) আলমগীর হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তবে তাৎক্ষণিকভাবে মৃতদের পরিচয় জানাতে পারেনি তিনি।
মহানগরের বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মালেক খসরু ওসি বলেন, “ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের তেলিপাড়া এলাকায় বাসচাপায় চারজন প্রাণ হারিয়েছেন। সুরতহাল শেষে লাশ শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।”
তিনি জানান, সকাল ৮টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের তেলিপাড়া এলাকায় বলাকা পরিবহনের একটি বাসের চাকা পাংচার হলে সেটি রাস্তার পাশে দাঁড়িয়ে ছিল। একই দিকে মাছ বোঝায় প্যাডেল চালিত ভ্যান যাওয়ার সময় ঢাকা থেকে ময়মনসিংহগামী বসুমতি পরিবহনের একটি বাস ভ্যানসহ বাসকে পিছন দিক দিয়ে ধাক্কা দিলে ভ্যানচালক বোরহান (৪০), মাছ ব্যবসায়ী ইউনুস (৩৫) পথচারী সোহরাব (৩২) এবং অজ্ঞাত এক ব্যাক্তি নিহত হন।
বর্তমানে সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে বলে জানান ওসি।


