পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, তিতাস গ্যাসের সামনে গাজীপুর পরিবহনের একটি বাসে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। খবর পেয়ে গাজীপুর ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এই ঘটনায় কোন হতাহতের খবর পাওয়া যায়নি।
পুলিশের একটি দায়িত্বশীল সূত্র জানায়, এই ঘটনায় স্থানীয় চতর বাজার এলাকা থেকে বিএনপি নেতা কলিমুদ্দিন ও জুলহাস নামে দুইজনকে পুলিশ রাতে আটক করেছে।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সদর থানার ওসি জিয়াউল ইসলাম জানান, বাসে আগুন দেওয়ার ঘটনা সঠিক। আসামি গ্রেপ্তার হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে। বিস্তারিত পরে জানানো হবে।


