‘গায়েবি মামলা বলতে কিছু নেই, অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে’

‘গায়েবি মামলা বলতে কিছু নেই, অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে’

পাথেয় রিপোর্ট : সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে অপরাধীদের গ্রেপ্তার করা হয়েছে মন্তব্য করে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, গায়েবি মামলা বলতে কিছু নেই। সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। কাজেই গায়েবি মামলার যে অভিযোগ করা হচ্ছে, আসলে এ রকম কোনো মামলা নেই।

মঙ্গলবার (১৫ জানুয়ারি) ধানমন্ডির হোয়াইট হল কনভেনশন সেন্টারে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ আয়োজিত বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল এ কথা বলেন। আগামী ১৯ জানুয়ারি অনুষ্ঠেয় একাদশ সংসদ নির্বাচনের বিজয় সমাবেশ উপলক্ষে এ সভার আয়োজন করা হয়।

বিএনপির অভিযোগের ভিত্তিতে তিনি আরো বলেন, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে অপরাধীদের গ্রেপ্তার করা হয়েছে। এরপর তদন্ত হবে, সেখানে কেউ যদি নিরাপদ হন, তাহলে তিনি আইনি ব্যবস্থায়ই মুক্তি পাবেন। গায়েবি বলে অভিধানে কোনো মামলা নেই।

এ ছাড়াও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ ঘুরে দাঁড়িয়েছে বলে মন্তব্য করে স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, যারা জঙ্গি-সন্ত্রাসকে প্রশ্রয় দিয়েছিল, তাদের মানুষ ভোটের মাধ্যমে প্রত্যাখ্যান করেছে। ভোটের মাধ্যমে মানুষ বুঝিয়ে দিয়েছে, মানুষ জঙ্গি-সন্ত্রাস পছন্দ করে না। আজ তাদের ভরাডুবি। মানুষ শেখ হাসিনার নেতৃত্বে উন্নত সমৃদ্ধির পথে এগিয়ে যেতে চায়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *