গুজব রটিয়ে লাভ হবে না : কাদের

গুজব রটিয়ে লাভ হবে না : কাদের

গুজব রটিয়ে লাভ হবে না : কাদের

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : শেখ হাসিনা সরকারের শেকড় এদেশের মাটির অনেক গভীরে। তাই গুজব রটিয়ে লাভ হবে না বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

শুক্রবার সড়ক ও জনপথ অধিদফতরের খুলনা সড়ক জোন, বিআরটিএ ও বিআরটিসির কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি একথা বলেন। কাদের নিয়মিত আলোচনার অংশ হিসেবে তার সরকারি বাসভবন থেকে সভায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হন।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী মন্ত্রণালয়ের অধীনস্থ সকল দফতর ও সংস্থার কর্মরতদের উদ্দেশ্যে ওবায়দুল কাদের বলেন, পদোন্নতি-পদায়নের ক্ষেত্রে জ্যেষ্ঠতার পাশাপাশি পারফরম্যান্সকেও মূল্যায়ন করা হবে। ভাল কাজ করলে পুরস্কৃত করা হবে এবং মন্দ কাজের জন্য তিরস্কারসহ চাকুরী বিধি অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিশ্বের বিভিন্ন দেশে করোনার সংক্রমণ নূতন করে দেখা দিয়েছে জানিয়ে মন্ত্রী বলেন দেশে এ সপ্তাহে নমুনা পরীক্ষা বাড়ার সাথে সাথে সংক্রমণের হারও বেশি দেখা যাচ্ছে। তাই মাস্ক পরিধানসহন স্বাস্থ্যবিধি মেনে চলার ক্ষেত্রে কোনো ধরনের শৈথিল্য দেখানো চলবে না।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, এবারের ঈদ যাত্রায় ফেরিঘাটের সমস্যা এবং ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক ছাড়া অন্যান্য সকল মহাসড়কে ভ্রমণ স্বস্তি-দায়ক ছিল। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, একটি অশুভ চক্র নানান ইস্যুতে গুজব রটনা ও অপপ্রচারে লিপ্ত। সাবেক সেনা কর্মকর্তা মেজর সিনহা রাশেদের মর্মান্তিক ঘটনাকে ঘিরে কেউ কেউ দুই বাহিনীর মধ্যে উস্কানি দেয়ার অপচেষ্টা চালাচ্ছে।

জনগণ এ বিষয়ে সচেতন রয়েছে। আবার এ ধরণের ঘটনাকে ইস্যু করে সরকার হটানোর মতো দিবাস্বপ্ন দেখছে কেউ কেউ।
সিনহা হত্যা বিষয়ে সরকার অত্যন্ত আন্তরিক রয়েছে উল্লেখ করে কাদের বলেন, ইতিমধ্যে আইনগত প্রক্রিয়া শুরু হয়েছে, সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটনে তদন্ত কমিটি কাজ করছে। অনেককে গ্রেফতারও করা হয়েছে।

এসময় গুজব রটনা এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার বন্ধে দেশ বিদেশে সংশ্লিষ্টদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে কাদের, বলেন শেখ হাসিনা সরকার কারো ইস্যু তুলে দিবেন না, তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণের মাধ্যমে যেকোনো বিষয়ে সুরাহা করা হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *