গুজরাট ট্রাজেডি: প্রধানমন্ত্রী দুঃখ প্রকাশ

গুজরাট ট্রাজেডি: প্রধানমন্ত্রী দুঃখ প্রকাশ

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ভারতের গুজরাটে দীপাবলি উৎসবের সময় মাচ্চু নদীর ঝুলন্ত ব্রীজ ভেঙে নারী ও শিশুসহ বিপুলসংখ্যক লোকের প্রাণহানিতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি নিহতদের আত্মার শান্তি এবং আহতদের আশু আরোগ্য কামনা করেন।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে লিখিত এক শোক বার্তায় তিনি বলেন, ‘আমি বাংলাদেশ সরকারের পক্ষে এবং আমি নিজে এই হৃদয় বিদারক মর্মান্তিক ঘটনায় ভারতের সরকার ও জনগণের নিকট গভীর শোক প্রকাশ করছি।’

প্রধানমন্ত্রীর প্রেস উইং জানিয়েছে, শেখ হাসিনা আরো বলেন, ‘ঘটনার সাথে সাথে ভারত সরকারের গৃহীত উদ্ধার কার্যক্রমের আমরা প্রশংসা করি।’

শেখ হাসিনা পুর্নব্যক্ত করেন, এই কঠিন সময়ে আমরা ভারতের সরকার ও জনগণের সঙ্গে সংহতি প্রকাশ করছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *