আদিল মাহমুদ-এর দশটি অনুকবিতা
গুনাহ
গুনাহ। মাটিতে পা রেখেছি বলে আমার পিছু ছাড়লো না! তার থেকে চাই ক্ষমা।—
আনকাবুত
গারে সওর-এর আনকাবুতের জাল। বাঁচিয়ে ছিল মুহাম্মাদ আবু বকরের জান-মাল।—
ঈদ
বাবাদের মত করে হারিয়ে গেছে বাচ্চাদেরও ঈদ।—
শুক্রবার
আম্মার সূরা কাহাফের তেলাওয়াতে হাজির আরও এক শুক্রবার।—
স্মৃতিকথা
আমার স্মৃতিগুলো কখনো হয় না অন্ধ, বারবার হাজির হয় নিয়ে পুরানো গন্ধ।—
হারিয়ে যাওয়া দিন
আমার হারিয়ে যাওয়া দিনগুলো যখন তখন মনে পড়ে। মৃত অথচ নড়েচড়ে।—
করোনা
মানুষের বিলাপে, মরাবাড়িতে রূপ নিয়েছে বিশ্ব।—
জীবন
মৃত্যুর জন্যই কি ভীষণ সুন্দর করে মানুষ বেঁচে থাকতে চায়!—
মনের মৃত্যু
আমার মনের মৃত্যু হয়ে গেছে! জানিনা আবার কবে তার পুনর্জন্ম হবে!—
মৃত্যু
মাটির বুকে ফুলের ঝরে পড়ার মত তুমিও একদিন অনায়েসে ঝরে পড়বে। মাটিতেই মাটি হবে।—


