গুমের ঘটনা অব্যাহত পাকিস্তানে

গুমের ঘটনা অব্যাহত পাকিস্তানে

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : পাকিস্তানে গুমের ঘটনা, বিশেষ করে জাতিগত সংখ্যালঘু এলাকা থেকে অব্যাহত রয়েছে বলে এক প্রতিবেদনে বলা হয়েছে। ২০২২ সালে এখন পর্যন্ত ১৫৮ জন ব্যক্তির গুমের ঘটনা রেকর্ড করেছে এক কমিশন।

এনফোর্সড ডিসপিয়ারেন্সের তদন্ত কমিশন শুধু মার্চেই ৭৬ জন নিখোঁজ হওয়ার অভিযোগ পেয়েছে। কমিশনের মাসিক রিপোর্টের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে ফ্রাইডে টাইমস।

কমিশনের পরিসংখ্যানে বলা হয়েছে, বলপূর্বক গুমের মামলা হিসাবে গণ্য না হওয়ার কারণে মোট ২৩টি মামলা মুছে ফেলা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ২০২২ সালে এখন পর্যন্ত মোট ১৫৮ জন নিখোঁজ হওয়ার রিপোর্ট পেয়েছে কমিশন। এর মধ্যে জানুয়ারিতে ৩৪ জন এবং ফেব্রুয়ারিতে ৪৮ জন।

মার্চ মাসের কমিশনের পরিসংখ্যানে বলা হয়েছে, কমিশন গত মাসে ৩৮ জনকে শনাক্ত করেছে- যাদের মধ্যে ৩৫ জন তাদের বাড়িতে ফিরেছে। এর মধ্যে একজনে জেলে বন্দি এবং দুইজনের লাশ পাওয়া গেছে।

কমিশনের পরিসংখ্যানে বলা হয়েছে, বলপূর্বক গুমের মামলা হিসেবে গণ্য না হওয়ার কারণে মোট ২৩টি নিখোঁজের মামলা মুছে ফেলা হয়েছে।

২০১১ সালের মার্চ থেকে ২০২২ সালের মার্চ পর্যন্ত কমিশন বলপূর্বক গুম সংক্রান্ত আট হাজার ৪৬৩টি অভিযোগ পেয়েছে। এর মধ্যে কমিশন ছয় হাজার ২৭৫ টি মামলা নিষ্পত্তি করেছে। তবে তদন্তের সময় দুই হাজার ২৬৬ জনের হদিস পাওয়া যায়নি বলে পরিসংখ্যানে বলা হয়েছে।

কমিশন কোয়েটার বাসিন্দা মুহাম্মদ নবী মারি এবং মুহাম্মদ খান মারির মামলাটি গ্রহণ করে। কোয়েটায় এই মামলার শুনানিতে, এসপি কায়েদ আবাদ কোয়েটা কমিশনকে জানান ২০১২ সালের ১১ এপ্রিল কথিত এই বলপূর্বক গুমের ঘটনা ঘটেছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *