গুলশানের ডিএনসিসি মার্কেটের পাশের ভবনে আগুন

গুলশানের ডিএনসিসি মার্কেটের পাশের ভবনে আগুন

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : রাজধানীর গুলশান-১ নম্বরে অবস্থিত ডিএনসিসি মার্কেটের পাশের একটি ভবনে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সাতটি ইউনিট ঘটনাস্থলে রওনা হয়েছে।

সোমবার (২৯ নভেম্বর) বিকেল চারটার দিকে ফায়ার সার্ভিস আগুন লাগার খবর পায় বলে নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার লিমা খানম নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ৪টার দিকে গুলশান-১ নম্বরে অবস্থিত ডিএনসিসি মার্কেটের পাশের একটি ভবনে আগুন লাগার খবর পেয়েছি। খবর পেয়ে ঘটনাস্থলে আমাদের সাতটি ইউনিট যাচ্ছে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে পারিনি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *