গোপনে পরমাণু ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাল যুক্তরাষ্ট্র

গোপনে পরমাণু ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাল যুক্তরাষ্ট্র

ওয়ার্ল্ড ডেস্ক : অতিগোপনে মার্কিন বিমানবাহিনী পরমাণু অস্ত্রবাহী মিনিটম্যান-৩ আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে। বুধবার ক্যালিফোর্নিয়ার ভ্যান্ডেনবার্গ বিমানঘাঁটি থেকে এ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানো হয়। তবে পরীক্ষার আগে বিষয়টি নিয়ে মার্কিন সরকার আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেয়নি।
পরে মার্কিন বিমানবাহিনীর গ্লোবাল স্ট্রাইক কমান্ড এক বিবৃতিতে ক্ষেপণাস্ত্র পরীক্ষা সফল হওয়ার কথা জানান। বিবৃতিতে বলা হয়, যেসব লক্ষ্য নিয়ে ক্ষেপণাস্ত্রটি পরীক্ষা করা হয়েছে তার সবই অর্জিত হয়েছে এবং সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত করেছে।
পরীক্ষা চালানো ক্ষেপণাস্ত্রটি ১৩ হাজার কিলোমিটারের বেশি পথ পাড়ি দিতে পারে বলে জানা গেছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *