ঘন কুয়াশা, মাঝপদ্মায় ৫ ফেরি আটকা

ঘন কুয়াশা, মাঝপদ্মায় ৫ ফেরি আটকা

নিজস্ব প্রতিবেদক : ঘন কুয়াশার কারণে মাদারীপুরের কাঁঠালবাড়ি-শিমুলিয়া নৌপথে ফেরি চলাচল বন্ধ রয়েছে। বুধবার ভোর ৫টা থেকে কুয়াশার তীব্রতা বেড়ে গেলে দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ রাখে ঘাট কর্তৃপক্ষ।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি) কাঁঠালবাড়ি ফেরিঘাটের ম্যানেজার সালাম হোসেন জানান, ভোর ৫টা থেকে কুয়াশা বেড়ে গেলে নৌরুটের দিক নির্দেশনামূলক বাতি অস্পষ্ট হয়ে আসে। ফলে দুর্ঘটনা এড়ানোর জন্য ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে।

এ সময় মাঝ নদীতে আটকা পড়েছে ৫টি ফেরি। এছাড়া ঘাটেও দুটি ফেরি পরিবহন লোড করে নোঙর করে আছে। পরে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশা কেটে গেলে ফেরি চলাচল ফের শুরু হবে বলে জানান বিআইডব্লিউটিসির ওই কর্মকর্তা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *