‘ঘুষ ও দুর্নীতি কারণে সড়কসহ সর্বত্র অনিরাপদ হয়ে উঠছে’

‘ঘুষ ও দুর্নীতি কারণে সড়কসহ সর্বত্র অনিরাপদ হয়ে উঠছে’

পাথেয় রিপোর্ট : ঘুষ, দুর্নীতি ও অনৈতিকতার কারণে সড়কসহ সর্বত্র অনিরাপদ হয়ে উঠছে বলে মন্তব্য করে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই বলেছেন, মহাসড়কসহ শহরগুলোর সড়কে যেভাবে মানুষের প্রাণ ঝরছে, তাতে মনে হয় এদেশে মানুষের কোন মূল্যই নেই। আর কত আবরারের প্রাণ ঝরলে সরকারের হুশ হবে? সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ঘুষ ও দুর্নীতি কারণে সড়কসহ সর্বত্র অনিরাপদ হয়ে উঠছে।

বৃহস্পতিবার (২১ মার্চ) বিকাল ৩ টায় রাজধানীর ফার্মগেটস্থ কৃষিবিদ ইনস্টিটিউশন মিলানায়তনে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তরের আয়োজনে নগর উত্তর সভাপতি প্রিন্সিপাল শেখ ফজলে বারী মাসউদের সভাপতিত্বে অনুষ্ঠিত নগর সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম এসব কথা বলেন।

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর বলেন, সরকার সারা দেশে বাকশালীয় কায়দায় ভোটার বিহীন একতরফা উপজেলা নির্বাচন করছে। নির্বাচনের প্রতি সরকার দলীয় লোকজনেরই সামান্যতম আগ্রহ নেই। সরকারের যা মনে চায় তাই করছে ও বলছে। দ্রব্যমূল্যের চরম উর্ধ্বগতি। এর মধ্যে আবার গ্যাসের মূল্য বৃদ্ধির পায়তারা চলছে। এভাবে একটা দেশ চলতে পারে না।

তিনি সরকারের এসব চরম অনৈতিক ও স্বৈরাচারী আচরণের বিরুদ্ধে দেশবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

সেক্রেটারী মাওলানা আরিফুল ইসলামের পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ, অধ্যাপক এটিএম হেমায়েত উদ্দিন, মাওলানা ইমতিয়াজ আলম, ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, মাওলানা লোকমান হোসাইন জাফরী, মাওলানা খলিলুর রহমান, আলহাজ্ব আব্দুর রহমান, আলহাজ্ব আনোয়ার হোসেন, আলহাজ্ব হারুন অর রশিদ, মুফতী মাছউদুর রহমান, ইঞ্জিনিয়ার গিয়াস উদ্দিন, অধ্যাপক নাছির উদ্দিন প্রমুখ।

সম্মেলন শেষে প্রিন্সিপাল হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদকে সভাপতি ও মাওলানা আরিফুল ইসলামকে সেক্রেটারী করে ঢাকা মহানগর উত্তরের ২০১৯-২০ ইং সেশনের নতুন কমিটি ঘোষণা করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *