চকবাজারে নিহতদের প্রতি যুক্তরাজ্য, কুয়েত, বেলারুশ, ভারত ও পোপ ফ্রান্সিসের শোক

চকবাজারে নিহতদের প্রতি যুক্তরাজ্য, কুয়েত, বেলারুশ, ভারত ও পোপ ফ্রান্সিসের শোক

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : পুরান ঢাকার চকবাজারে আগুন লেগে সরকারি হিসেবে ৮১ জন নিহত হওয়ার ঘটনায় গভীর শোক জানিয়েছে ভারত, যুক্তরাজ্য, কুয়েত, বেলারুশ ও পোপ ফ্রান্সিস। আলাদা বিবৃতিতে শোক জানান তারা।

বৃহস্পতিবার যুক্তরাজ্যের আন্তর্জাতিক উন্নয়ন বিষয়ক মন্ত্রণালয়ের অফিসিয়াল টুইটারে মন্ত্রী পেনি মরডান্ট বলেন, ঢাকায় রাসায়নিক গুদামে ভয়াবহ আগ্নিকাণ্ডে নিহতের ঘটনায় আমি গভীরভাবে শোকাহত। চলতি সপ্তাহের শুরুতেই আমি ঢাকা সফর করেছিলাম।

বাংলাদেশের রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদের কাছে শোক বার্তা পাঠিয়েছেন, বেলারুশের প্রেসিডেন্ট আলেক্সান্ডার লুকাসেনকো। তিনি বলেন, আক্রান্তদের মাঝেই রয়েছে আমাদের হৃদয়।

বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার শিরিন শারমিন চৌধুরীর কাছে শোকবার্তা পাঠিয়েছেন কুয়েত জাতীয় পরিষদের স্পিকার মারজুক আল-ঘানিম।

শোক জানিয়েছে ভারতও। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রাভিশ কুমার বলেন, ঢাকায় মর্মান্তিক আগুনে প্রাণহানির ঘটনায় ভারত শোকাহত। আমরা হতাহতদের স্বজনদের প্রতি আমাদের গভীর সমবেদনা জানাচ্ছি। ঘনিষ্ঠ প্রতিবেশী ও পার্টনার হিসেবে একই শোকের সময়ে আমরা বাংলাদেশের জনগণ ও সরকারের পাশে আছি।

পোপ ফ্রান্সিস গভীর শোক জানিয়েছেন এবং হতাহতদের জন্য প্রার্থনাও করেছেন তিনি। বৃহস্পতিবার পোপের পক্ষ থেকে কার্ডিনাল পিয়েত্রো প্যারোলিনের পাঠানো এক টেলিগ্রামে এ কথা জানানো হয়েছে।

টেলিগ্রামে বলা হয়, ঢাকার কেন্দ্রস্থলে আগুন লেগে জীবনহানী ও আহত হওয়ার ঘটনা জানতে পেরে পোপ ফ্রান্সিস গভীরভাবে শোকাহত। তিনি সকল আক্রান্তদের প্রতি সহমর্মিতাও জানিয়েছেন।

বিবৃতিতে বলা হয়, নিহতদের আত্মার শান্তি এবং আহতদের আরোগ্য কামনায় প্রার্থনা করেছেন পোপ ফ্রান্সিস। পোপের প্রার্থনা, আক্রান্তদের সহায়তায় এগিয়ে আসতে ঈশ্বর যেন সবাইকে সাহস দেন। একই সঙ্গে সান্তনা ও শক্তি পেতে ঈশ্বরের কৃপাও চান তিনি।

বৃহস্পতিবার পোপের পক্ষ থেকে কার্ডিনাল পিয়েত্রো প্যারোলিনের পাঠানো এক টেলিগ্রামে এ কথা জানানো হয়েছে।

টেলিগ্রামে বলা হয়, ঢাকার কেন্দ্রস্থলে আগুন লেগে জীবনহানী ও আহত হওয়ার ঘটনা জানতে পেরে পোপ ফ্রান্সিস গভীরভাবে শোকাহত। তিনি সকল আক্রান্তদের প্রতি সহমর্মিতাও জানিয়েছেন।

বিবৃতিতে বলা হয়, নিহতদের আত্মার শান্তি এবং আহতদের আরোগ্য কামনায় প্রার্থনা করেছেন পোপ ফ্রান্সিস। পোপের প্রার্থনা, আক্রান্তদের সহায়তায় এগিয়ে আসতে ঈশ্বর যেন সবাইকে সাহস দেন। একই সঙ্গে সান্তনা ও শক্তি পেতে ঈশ্বরের কৃপাও চান তিনি।

আগুনে পুড়ে ৮১ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী ডা. এনামুর রহমান। তবে পরে তিনি সংশোধন করে ৬৭ জনের মৃত্যুর কথা জানান। এ সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *