চকবাজারে পরিত্যক্ত ভবন ধস, আহত ২

চকবাজারে পরিত্যক্ত ভবন ধস, আহত ২

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর চকবাজারে একটি পরিত্যক্ত ভবনের অংশবিশেষ ধসে দুইজন আহত হয়েছেন। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে। শনিবার রাত ১০টার দিকে রয়েল হোটেলের পাশে এ ঘটনা ঘটে। আহতরা হলেন রিকশাচালক সবুজ (৫৫) এবং টেইলার্স মাস্টার্স সারোয়ার হোসেন সাগর (৩০)।

ফায়ার সার্ভিস লালবাগ জোনের ডিউটি অফিসার রতন কুমার নাথ জানান, সেখানে একটি পরিত্যক্ত তৃতীয়তলাবিশষ্টি ভবন ভাঙার কাজ চলছিল। এ সময় দেয়াল ও বারান্দার একটি অংশ ভেঙে রাস্তায় একটি ট্যাক্সিক্যাব ও একটি রিকশার ওপর পড়ে। তখন দুইজন লোক সামান্য আহত হন। পরে ফায়ার সার্ভিসের দল ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ চালায়। ফায়ার সার্ভিসের কর্মকর্তা বদরুল আলমের সহায়তায় আহতদের হাসপাতালে নেয়া হয়।

ঢাকা মহানগর পুলিশের লালবাগ বিভাগের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) কামাল হোসেন জানান, হরনাথ ঘোষ রোডের তালগাছিয়া মসজিদ ও রয়েল হোটেলের কাছাকাছি ঘটনাটি ঘটে। ভবনের অংশ রাস্তা দিয়ে যাওয়া একটি ট্যাক্সিক্যাব ও রিকশার উপর পড়ে। ফায়ার সার্ভিস রাত ১১টার দিকে তাদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। তিনি আরও বলেন, ভবন ভাঙার কাজ চলছিল অনেকদিন ধরেই।

কাজী বাবলু নামে স্থানীয় এক বাসিন্দা বলেন, ‘রাতে আমরা রাস্তার পাশে দাঁড়িয়েছিলাম। হঠাৎ ধপাস করে শব্দ শুনে তাকিয়ে দেখি, দেয়াল ধসে রাস্তার ওপরে পড়েছে, ইট-সুরকির নিচে পড়েছে একটি ট্যাক্সিক্যাব ও একটি রিকশা। সবাই দেৌড়ে এসে দুজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠাই।’

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *