নিজস্ব প্রতিবেদক ● পুলিশ ডবল মুরিং এলাকা থেকে শনিবার রাতে নিষিদ্ধ ঘোষিত হিজবুত তাহরীর, আহলে হাদিস ও জামায়াতে ইসলামীর কর্মী সন্দেহে ১৭ জনকে গ্রেপ্তার করেছে। পুলিশ জানায়, গোপন সুত্রে খবর পায় যে ডবলমুরিং ঈদগাহ কাচাবাজর মাঠে শনিবার সন্ধ্যায় জঙ্গি গ্রুপের সদস্যরা গোপন সভা করছে। খবরের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে তিন জনকে গ্রেপ্তার করে।
ডবল মুরিং থানার ওসি এ কে এম মহিউদ্দিন সেলিম জানান, গ্রেপ্তারকৃতদের তথ্যের ভিত্তিতে শনিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ঝর্ণাপাড়া এলাকায় অভিযান চালিয়ে পরবর্তীতে অন্যান্যদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সন্ত্রাস দমন আইনে একটি মামলা করা হয়েছে।
patheo24/mr


