চট্টগ্রামে বিস্ফোরণে নিহত ১, দগ্ধ ২

চট্টগ্রামে বিস্ফোরণে নিহত ১, দগ্ধ ২

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামী এলাকায় একটি বাসায় বিস্ফোরণের ঘটনায় একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুজন। আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রোববার (১৭ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে থানার বালুছড়া কাশেম কলোনী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক ফরিদ আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, বায়েজিদের কাশেম কলোনীর একটি ভাড়া বাসায় তিন-চারজন ছেলে থাকতেন। সকাল সাড়ে ১০টার সেখানে বিস্ফোরণের খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছাই। ঘটনাস্থল থেকে দগ্ধ তিনজনকে চমেক হাসপাতালে প্রেরণ করা হয়। এদের মধ্যে হাসপাতালে পৌঁছার আগে একজনের মৃত্যু হয়েছে বলে জেনেছি।

বিস্ফোরণটি কিসের জানতে চাইলে ফায়ার এ কর্মকর্তা বলেন, এখনো কোনো কিছু বোঝা যাচ্ছে না। আমরা ঘটনাস্থলে রয়েছি। বিষয়টি নিয়ে তদন্ত করা হচ্ছে।

এ বিষয়ে চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আলাউদ্দিন তালুকদার বলেন, বায়েজিদ বোস্তামী থানা থেকে দগ্ধ তিনজনকে হাসপাতালে আনা হয়েছে। এদের মধ্যে একজনকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেছেন। বাকি দুজনকে হাসপাতালে চিকিৎসাধীণ রয়েছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *