নিজস্ব প্রতিবেদক ● সোমবার থেকে বন্দর নগরী চট্টগ্রামে মেশিন রিডেবল স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ শুরু হবে। সোমবার বেলা ১১টায় চট্টগ্রাম সার্কিট হাউজে স্মার্ট কার্ড বিতরণ উদ্বোধন করবেন প্রধান নির্বাচন কমিশনার কেএম নূরুল হুদা। বিভাগীয় নির্বাচন কর্মকর্তা আবদুল বাতেন জানান, সাবেক সিটি মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরী, এম মঞ্জুর আলম এবং সিটি মেয়র আ জ ম নাছিরউদ্দিন সহ গণ্যমান্য ব্যক্তিদের মধ্যে স্মার্টকার্ড বিতরণ করবেন প্রধান নির্বাচন কমিশনার।
প্রথম পর্যায়ে, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের কোতয়ালী ও ডাবলমুরিং থানাধীন তিনটি ওয়ার্ডের ছয়লাখ বাসিন্দার মধ্যে স্মার্ট কার্ড বিতরণ করা হবে।
স্মার্টকার্ডধারীরা ব্যাংকিং, টিআইএন, ড্রাইভিং লাইসেন্স ও পাসপোর্ট সহ ২২ ধরনের সেবা পাবেন।
patheo24/mr


