চন্দ্রগ্রহণ রোববার

চন্দ্রগ্রহণ রোববার

চন্দ্রগ্রহণ রোববার

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : চাঁদগ্রহণ রোববার। রোববার (৫ জুলাই) চাঁদের উপচ্ছায়া গ্রহণ (চন্দ্রগ্রহণ) ঘটবে বলে জানিয়েছেন আবহাওয়া অফিস। তবে বাংলাদেশ থেকে গ্রহণটি দেখা যাবে না বলেই তথ্য নিশ্চিত করেছে বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের জলবায়ু মহাশাখা।

আবহাওয়া অফিসের তথ্যমতে, উপচ্ছায়া গ্রহণ শুরু হবে ৫ জুলাই (বিএসটি) ৯টা ৪ মিনিট ৩০ সেকেন্ডে, সর্বোচ্চ গ্রহণ হবে ১০টা ৩০ মিনিটে এবং শেষে হবে ১১টা ৫৫ মিনিট ৩০ সেকেন্ডে।

গ্রহণটির কেন্দ্রীয় গতিপথের বিবরণ দিয়ে তারা আরও বলছে, উপচ্ছায়া গ্রহণ শুরু হবে ব্রাজিলের রিও ডি জেনিরো শহরে, সর্বোচ্চ গ্রহণ হবে প্যারাগুয়ের আসুনসিওন শহরে এবং গ্রহণ শেষে হবে পেরুর লিমা শহরে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *